গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপে ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ১০:০৭ এএম ২০২৬
বিশ্বকাপে ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র
ছবি

ছবি সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ইতিহাস লিখলো যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে কোচ মরিসিও পচেত্তিনোর দল। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে একবারে ৪ গোল করতে পারেনি যুক্তরাষ্ট্র।

গ্যালারিতে তারার মেলা বসেছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বাস্কেটবল কিংবদন্তি কারিম আব্দুল জাব্বার, ফুটবল আইকন ডেভিড বেকহ্যাম এবং হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও টম ক্রুজসহ অনেককেই দেখা গেছে স্টেডিয়ামে।

মাঠে যুক্তরাষ্ট্র শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় তারা। ম্যাককেনির পাস পেয়ে পুলিসিক দুই ডিফেন্ডার কাটিয়ে ম্যাককেনিকে পাস দিতে চেয়েছিলেন। সেই পাস ক্লিয়ার করতে গিয়ে নিজ জালে বল জড়িয়ে দেন দুর্ভাগা বোবাদিয়া।

এরপর ফ্লোরিয়ান বালোগানের একটি গোল অফসাইডে বাতিল হয়। তবে দ্বিতীয় গোল আসতে বেশি দেরি হয়নি। পুলিসিকের পাস থেকে বক্সে ডিফেন্স লাইনের পেছনে থেকে প্রথম ছোঁয়াতেই গোল করেন বালোগান। প্রথমার্ধের একেবারে শেষে বক্সে দুই ডিফেন্ডারকে ঠান্ডা মাথায় ধোঁকা দিয়ে আবারও গোল করেন তিনি। প্রথমার্ধ শেষে যুক্তরাষ্ট্র এগিয়ে ছিল ৩-০ গোলে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে কিছুটা বিতর্কও এসেছে। আলমিরনের অভিনয়ের কারণে প্রথমে রিমকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলে রিমের কার্ড বাতিল করা হয়। উল্টো অভিনয়ের দায়ে হলুদ কার্ড দেখেন আলমিরন নিজেই।

বদলি হিসেবে নেমে প্যারাগুয়েকে ম্যাচে ফেরান মাউরিসিও। আলমিরনের পাস থেকে দারুণ ফিনিশে গোল করে স্কোর করেন ৩-১। তবে ম্যাচের একেবারে শেষ আক্রমণে জিও রেইনার গোলে স্কোর হয় ৪-১। আর তাতেই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের এক ম্যাচে সর্বোচ্চ গোলের ইতিহাস রচিত হয়।

এসি/আপ্র/১৩/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই