গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১৪:০০ এএম ২০২৬
নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের
ছবি

ছবি সংগৃহীত

স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খুব একটা ভালো কাটেনি বাংলাদেশ নারী দলের। এরপর ইংল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

তবে মূল মঞ্চে শুরুটা জয় দিয়েই করেছে নিগার সুলতানা জ্যোতির দল। রোববার বার্মিংহ্যামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে টাইগ্রেসরা। ডাচদের ১৪০ রান ৫ বল হাতে রেখেই টপকে গেছেন জ্যোতি-শারিমনরা।

 


রান তাড়ায় দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন। তাদের ওপেনিং জুটিতে আসে ৬৭ রান। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করে জুয়াইরিয়া জয়ের ভিত গড়ে দেন।

তবে এরপরই আচমকা ছন্দপতন হয়। ১৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। জ্যোতি ও সোনহানা মোস্তারি শূন্য ও ৪ রানে ফিরে যান।

 


এরপর অবশ্য আর বিপদ হতে দেননি শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার। দুইজনের ৫৬ রানের জুটিতে জয় পায় বাংলাদেশ। সুপ্তা করেন ৩৭ আর স্বর্ণার ব্যাট থেকে আসে ১৭ রান। দারুণ জয়ের ম্যাচে আরেক ওপেনার দিলারা আক্তার খেলেন ২৩ বলে ২৬ রানের একটি ইনিংস।

ডাচদের হয়ে ক্যারোলিন ডি ল্যাঞ্জ ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। বাংলাদেশের বোলাররা নিয়মিত উইকেট তুলতে লাগলে ৭৬ রানেই ৫ উইকেট হারায় ডাচরা।


এরপর ৩ নম্বরে নামা অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার বাবাতে ডি লিড একাই লড়াই চালিয়ে গেছেন। ফিফটি হাঁকিয়ে দলকে এনে দেন লড়াকু পুঁজি। বাকিদের আসা যাওয়ার মিছিলের ভিড়ে ৪৫ বলে ৫ চারে করেছেন ঠিক ৫০ রান।


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন পেসার মারুফা আক্তার। একটি করে উইকেট নিয়েছে ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মনি।


ডিসি/আপ্র/১৪/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই