গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপ মঞ্চে স্পেন ও বেলজিয়ামের অভিযান শুরু

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯ পিএম, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৫:১৮ এএম ২০২৬
বিশ্বকাপ মঞ্চে স্পেন ও বেলজিয়ামের অভিযান শুরু
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপ মঞ্চে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম। সোমবার গ্রুপ পর্বে পৃথক ম্যাচে মাঠে নামবে এই দুই দল, যেখানে নজর থাকবে তাদের শুরুর পারফরম্যান্সের ওপর।

গ্রুপ এইচের ম্যাচে আটলান্টায় মুখোমুখি হবে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায় এবং সম্প্রচার করবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টেলিভিশন।

অভিষেক বিশ্বকাপে কেপ ভার্দে এসেছে বড় স্বপ্ন নিয়ে। বাছাইপর্বে আফ্রিকার শক্তিশালী দল ক্যামেরুনকে পেছনে ফেলে তারা জায়গা করে নেয় মূল আসরে। তবে অভিষেকেই তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে শক্তিশালী স্পেন।

অন্যদিকে, স্পেনের সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাস খুব একটা সুখকর নয়। ২০১০ সালের শিরোপা জয়ের পর পরবর্তী তিন বিশ্বকাপে শেষ ষোলোর গণ্ডি পেরোতে পারেনি তারা। তবে ইউরো দুই হাজার চব্বিশে শিরোপা জয়ের মধ্য দিয়ে আবারো নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে লা রোহা।

দলের মিডফিল্ডে পেদ্রি, রদ্রি ও ফাবিয়ান রুইজের ওপর নির্ভর করবে স্পেনের খেলার নিয়ন্ত্রণ। তাদের পারফরম্যান্সই নির্ধারণ করবে ম্যাচের গতিপথ। ইউরো জয়ের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস ইনজুরি শঙ্কা কাটিয়ে মাঠে নামতে পারেন। তবে শুরু থেকেই তাদের না নামানোর সম্ভাবনাই বেশি বলে জানা গেছে।

অন্যদিকে, একই দিনে গ্রুপ জিতে মুখোমুখি হবে বেলজিয়াম ও মিশর। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিয়াটল স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত একটায়। এই ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহের কারণ দুই তারকা কেভিন দে ব্রুইনা ও মোহাম্মদ সালাহর দ্বৈরথ।

কাগজে কলমে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামলেও বেলজিয়ামের জন্য সহজ হবে না মিশরের বিপক্ষে লড়াই। সংগঠিত রক্ষণভিত্তিক খেলার জন্য পরিচিত মিশর কঠিন প্রতিপক্ষ হিসেবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত।

ম্যানচেস্টার সিটি ও লিভারপুলে খেলা ডি ব্রুইনা ও সালাহ বর্তমানে ক্যারিয়ারের শেষ পর্যায়ের দিকে থাকলেও তাদের অভিজ্ঞতা ও দক্ষতা ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সানা/ডিসি/আপ্র/১৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই