গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৭ জুন ২০২৬

মেনু

টাইমের প্রভাবশালী ক্রীড়াতারকার তালিকায় মান্ধানা-বাভুমা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১২:৫৪ এএম ২০২৬
টাইমের প্রভাবশালী ক্রীড়াতারকার তালিকায় মান্ধানা-বাভুমা
ছবি

ছবি সংগৃহীত

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ক্রীড়া তারকার তালিকায় ক্রিকেট থেকে জায়গা পেয়েছেন মাত্র দুইজন-ভারতের ব্যাটার স্মৃতি মান্ধানা এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

এই মর্যাদাপূর্ণ তালিকায় বিশ্বের বিভিন্ন ক্রীড়ার শীর্ষ তারকাদের সঙ্গে রয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি, লেব্রন জেমস, ইয়ানিক সিনার, কার্লোস আলকারাসসহ আরো অনেক বিশ্বখ্যাত ক্রীড়াবিদ। মান্ধানা ও বাভুমাকে তালিকার ‘টাইটানস’ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

টাইম ম্যাগাজিনের সম্পাদক চার্লি ক্যাম্পবেল তাঁর লেখায় স্মৃতি মান্ধানার ক্রিকেটীয় অর্জনগুলো তুলে ধরেন। তিনি বলেন, রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন এই বাঁহাতি ওপেনার। ঘরোয়া একদিনের ক্রিকেটে দ্বিশতক করা প্রথম ভারতীয় নারী, তিন ফরম্যাটেই শতক করা প্রথম নারী এবং নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির যৌথ অধিকারী তিনি।

মান্ধানার দলগত অর্জনের কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ২০২৪ ও ২০২৬ সালের নারী প্রিমিয়ার লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া সর্বশেষ বিশ্বকাপে ভারতের রানার্স-আপ সাফল্যে সহ-অধিনায়ক হিসেবে বড় অবদান রাখেন।

অন্যদিকে টেম্বা বাভুমার নেতৃত্ব ও সংগ্রামী ক্যারিয়ারকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে একাধিক ঐতিহাসিক মাইলফলক গড়েছেন।

২০১৬ সালে প্রথম কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকান হিসেবে আন্তর্জাতিক সেঞ্চুরি করেন বাভুমা। পরে তিনি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে।

চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত থেকে শিরোপা জয়ের সেই ম্যাচে ইনজুরি নিয়েও ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাভুমা, যা দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সানা/ডিসি/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ গুটিয়ে গেল ১৩১ রানেই!
১৭ জুন ২০২৬

বাংলাদেশ গুটিয়ে গেল ১৩১ রানেই!

শুরুটা ভালো হলো, এরপর রানের গতিও বেশিরভাগ সময় ঠিক থাকলো। কিন্তু অতি আগ্রাসী হতে গিয়ে ব্যাটাররা একের...

প্রথম ১০ ওভারেই ৫ উইকেট নেই বাংলাদেশের
১৭ জুন ২০২৬

প্রথম ১০ ওভারেই ৫ উইকেট নেই বাংলাদেশের

শুরুটা ভালো হলো, এরপর রানের চাকাও সচল থাকলো। তবে উইকেটও পড়লো নিয়মিত বিরতিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি...

হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি
১৭ জুন ২০২৬

হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক রাত কাটালেন লিওনেল মেসি। আলজেরিয়ার রক্ষণভাগকে বারবার ভেঙে...

হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারালেন মেসি
১৭ জুন ২০২৬

হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারালেন মেসি

৭৬ মিনিটে দলের ও নিজের তৃতীয় গোল করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় আর্জেন্টিনা। শিরোপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই