গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআইয়ের নির্দেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:১৪ এএম ২০২৬
মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআইয়ের নির্দেশ
ছবি

ছবি সংগৃহীত

কয়েক বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করছেন মুস্তাফিজুর রহমান। তবে বাঁ–হাতি এই কাটার মাস্টারের আসন্ন আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। যার প্রতিক্রিয়ায় এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজকে কলকাতার স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।’

আজ শনিবার (৩ জানুয়ারী) মূলত ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা দিতে সভায় বসছে বিসিসিআই কর্মকর্তারা। তার আগে গণমাধ্যমের সামনে মুস্তাফিজের প্রসঙ্গ উঠে এসেছে। ভারতের স্কোয়াড ঘোষণা প্রসঙ্গে দেবজিৎ সাইকিয়া বলছেন, ‘আপনারা জানেন যে, ১১ জানুয়ারি থেকে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে। আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণার লক্ষ্যে নির্বাচকদের সঙ্গে সভা রয়েছে। বিকেলে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণা করা হবে।’

এদিকে, মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া নিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল বিসিসিআই। কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না বলে বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন, ‘এটা একটা সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ এখনো আসেনি। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’

এসি/আপ্র/০৩/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই