গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২১ জুন ২০২৬

মেনু

১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ১৪:৩৯ এএম ২০২৬
১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড
ছবি

ছবি সংগৃহীত

রেকর্ড বুক যেন একাই দখল করার মিশনে নেমেছেন বৈভব সূর্যবংশী। ভারতের ১৫ বছর বয়সী এই কিশোর ব্যাটার এবার লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ডেও তোলপাড় লাগিয়েছেন। ডাম্বুলায় মাত্র ১১ বলে ফিফটি করেছেন তিনি, যা ‘লিস্ট এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলছে ভারত ‘এ’ দল। সেখানেই লঙ্কান বোলারদের তুলোধুনো করে রেকর্ডবুক তছনছ করে বিস্ময়বালক বৈভব। মাত্র ১১ বলে ফিফটি হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির পথেও এগিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বোলিং আক্রমণ ছত্রভঙ্গ করে দেন বৈভব সূর্যবংশী। রেকর্ড ফিফটির ম্যাচে প্রথম ১১ বলের মধ্যে ১০ বলেই বাউন্ডারি হাঁকান এই বাঁহাতি ব্যাটার, যার মধ্যে ছিল ৫টি ছক্কা। বিপরীতে ডট বল খেলেছেন মাত্র একটি।

দ্রুততম ফিফটির পর সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন সূর্যবংশী। তবে সাহান আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ তুলে দিয়ে ২৯ বলে ৯৪ রানে থামেন তিনি। তার অবিশ্বাস্য ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা।

এর আগে গ্রুপে পর্বে মোট পাঁচ বার ব্যাট করতে নেমেও বলার মতো কিছু করতে পারেননি বৈভব। ছক্কা মেশিন বনে যাওয়া এই ব্যাটার সুপার ওভারসহ ৫ বার ব্যাট করতে নেমে কেবল তিনটি ছক্কা হাঁকাতে পেরেছেন। এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৮টি ছক্কা হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন বৈভব।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ দেখায় বিতর্কের জন্ম দিয়েছিলেন এই ব্যাটার। সুপার ওভারে ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিশেন হালাম্বাগেকে ধাক্কা দেওয়ার ঘটনায় সমালোচিত হন সূর্যবংশী। এবার ব্যাট হাতে লঙ্কান বোলারদের ওপর যেন প্রতিশোধটাই তুললেন ১৫ বছর বয়সী এই ব্যাটার।

এসি/আপ্র/২১/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তিউনিশিয়ার জালে জাপানের এক হালি
২১ জুন ২০২৬

তিউনিশিয়ার জালে জাপানের এক হালি

নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল জাপান। নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়ার জ...

শেষ মুহূর্তের নাটকীয় জয়ে নকআউটে জার্মানি
২১ জুন ২০২৬

শেষ মুহূর্তের নাটকীয় জয়ে নকআউটে জার্মানি

বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে...

পাঁচ গোল দেওয়া সুইডেনকেই এবার পাঁচে ডুবাল ডাচরা
২১ জুন ২০২৬

পাঁচ গোল দেওয়া সুইডেনকেই এবার পাঁচে ডুবাল ডাচরা

প্রথম ম্যাচে তিউনিসিয়ার জালে পাঁচবার বল পাঠিয়ে যেন বিশ্বকাপের মঞ্চে নিজেদের আগমনী বার্তা জোরালোভাবে...

পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
২১ জুন ২০২৬

পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। আসরটির ইতিহাসে প্রথমবারের মতো একাধিক ম্যাচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই