গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞাকে বিশ্বকাপের ইতিহাসে ‘কালো অধ্যায়’ বলল ইরান

Mehedi Hasan

Mehedi Hasan

প্রকাশিত: ১৯:৩১ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ০৪:৫০ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞাকে বিশ্বকাপের ইতিহাসে ‘কালো অধ্যায়’ বলল ইরান
ছবি

ছবি সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামার ঠিক আগমুহূর্তে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের ভ্রমণ ও ভিসা সংক্রান্ত বিধিনিষেধকে বিশ্বকাপের ইতিহাসের একটি ‘কালো দাগ’ হিসেবে আখ্যায়িত করেছে ইরান।

ফুটবল ফেডারেশন অব ইরান (এফআইএফ) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ফিফার বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে তাদের জাতীয় দল ম্যাচ ভেন্যু লস অ্যাঞ্জেলেসে পৌঁছাতে পারছে না।


আর এই নজিরবিহীন পরিস্থিতির জন্য তারা সরাসরি আঙুল তুলেছে অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের দিকে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বের কালো ছায়া এবার এসে পড়ল ফুটবল বিশ্বকাপেও।


২০২৬ বিশ্বকাপের গ্রুপ 'জি'-এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে ইরান। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রাক্কালে ইরানি ফুটবল ফেডারেশন জানিয়েছে, ইউরোপীয় দলটির বিপক্ষে খেলার জন্য ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর অন্তত দুদিন আগে ভেন্যুতে পৌঁছানোর যে বাধ্যবাধকতা রয়েছে, তা তারা পূরণ করতে পারছে না।


কারণ, লস অ্যাঞ্জেলেসে তাদের বেস ক্যাম্প বা ঘাঁটি গাড়ার যে অনুরোধ ছিল, তা নাকচ করে দিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।


ইরানি ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়াত মোমবেইনি এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, 'ফিফার প্রটোকল বা নিয়ম অনুযায়ী দলগুলোকে টুর্নামেন্টের ভেন্যুতে দুই দিন আগে পৌঁছাতে হয়।

যারা ফিফার এই নিয়মগুলো মেনে চলতে পারে না, তাদের বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য আবেদন করাই উচিত নয় এবং ফিফারও উচিত নয় তাদের এই অধিকার দেওয়া। এটি বিশ্বকাপের ইতিহাসে একটি কালো অধ্যায়।' 
তিনি আরও যোগ করেন যে, ইরানি দলের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, 'বিশ্বকাপের সব সংস্করণের ইতিহাসে এর কোনো নজির নেই।'

মোমবেইনি আরও জোর দিয়ে বলেন, 'রাজনৈতিক বিষয়গুলোকে ফুটবলে হস্তক্ষেপ করতে দেওয়া খেলাধুলার জন্য এক বড় হুমকি। নিয়মকানুন ভঙ্গ করা ফুটবলকেই প্রশ্নবিদ্ধ করে তোলে, অথচ রাজনীতির কাছে ফুটবলের নিজস্ব শক্তি হারানো উচিত নয়।'

এই বিধিনিষেধের কারণে ইরানি জাতীয় দলকে বাধ্য হয়ে মেক্সিকোর তিজুয়ানায় তাদের অনুশীলন ক্যাম্প স্থাপন করতে হয়েছে। সেখান থেকে তারা কেবল ম্যাচের দিনগুলোতে বা ম্যাচের উদ্দেশে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন। এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে গত শুক্রবারই ফিফার কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরানি ফেডারেশন।

অন্যদিকে, ফেডারেশনের এই শীর্ষ কর্মকর্তা আরও জানিয়েছেন যে, ফিফার সাথে বেশ কয়েকটি বৈঠক করার পরও দলটির কোচিং স্টাফ এবং ফেডারেশন বোর্ডের সভাপতি মেহেদি তাজসহ মোট ১১ জন সদস্য এখনো প্রয়োজনীয় ভিসা পাননি।

এমন এক চরম প্রতিকূল ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আজ রোববার রাত ১টায়বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে ইরান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করার পর, আজ মাঠে বল গড়ানোর আগে মাঠের বাইরের এই বিতর্কই এখন বড় আলোচনা তৈরি করেছে।

ডিসি/আপ্র/২১/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই