গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪ পিএম, ২৩ জুন ২০২৬ | আপডেট: ১১:১৫ এএম ২০২৬
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ছবি

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা -ছবি রয়টার্স

অস্ট্রিয়ার বিপক্ষে জয় এবং জর্ডান–আলজেরিয়া ম্যাচের ফল মিলিয়ে গ্রুপ পর্ব শেষে শীর্ষস্থান নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে নকআউট পর্বে ‘এইচ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে সূচনা করে আর্জেন্টিনা। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে তারা। দুই ম্যাচ শেষে কোনো পয়েন্ট না হারিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা।

অন্যদিকে, একই গ্রুপে জর্ডানের বিপক্ষে ২–১ ব্যবধানে জয় পায় আলজেরিয়া। এই জয়ের ফলে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টিকে থাকে তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা। তবে একটিও জয় না পাওয়া জর্ডানের বিশ্বকাপ অভিযান ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

আর্জেন্টিনার গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া, তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। জর্ডান রয়েছে তলানিতে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও জর্ডান। একই সময়ে আলজেরিয়া খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। এই ম্যাচ দুটি নির্ধারণ করবে পরের ধাপের চূড়ান্ত সমীকরণ।

অন্যদিকে ‘এইচ’ গ্রুপেও চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের পয়েন্ট ২। একই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নবাগত কেপ ভার্দ, আর ১ পয়েন্ট নিয়ে তালিকার শেষে আছে সৌদি আরব।

নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে।

বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নদের ধারাবাহিক পারফরম্যান্স এবং মেসির নেতৃত্বে আক্রমণভাগের কার্যকারিতা ইতোমধ্যে দলটিকে শিরোপা রক্ষার দৌড়ে শক্ত অবস্থানে রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সানা/আপ্র/২৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই