গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, ইতিহাস আইভরিকোস্টের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩ পিএম, ২৬ জুন ২০২৬ | আপডেট: ০২:৩০ এএম ২০২৬
জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, ইতিহাস আইভরিকোস্টের
ছবি

জয়ের পর ইকুয়েডরের খেলোয়াড়দের উদ্যাপন -রয়টার্স

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। একই গ্রুপের অন্য ম্যাচে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আইভরিকোস্ট।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে স্মরণীয় জয় তুলে নেয় ইকুয়েডর। এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এর পর্বে জায়গা নিশ্চিত করে। ২০০৬ সালের পর এবারই দ্বিতীয়বার বিশ্বকাপের নকআউটে খেলবে দলটি।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে সেই ধাক্কা সামলে নবম মিনিটেই দূরপাল্লার জোরালো শটে সমতা ফেরান নিলসন আনহুলো। এরপর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের দিকে নিয়ে যায় ইকুয়েডর।

৭৭তম মিনিটে কর্নার থেকে আসা বলে গঞ্জালো প্লাতার গোলেই জয় নিশ্চিত হয় দক্ষিণ আমেরিকার দলটির। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠ ও গ্যালারিতে শুরু হয় উচ্ছ্বাসের উৎসব। খেলোয়াড়দের কেউ আনন্দে অশ্রুসিক্ত হন, কেউ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান, আবার কেউ সতীর্থ ও সমর্থকদের সঙ্গে বিজয় উদ্যাপনে মেতে ওঠেন।

বিশ্বকাপে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও জয় পাওয়া ইউরোপের বাইরের মাত্র দ্বিতীয় দল এখন ইকুয়েডর। এর আগে এই কীর্তি গড়েছিল জাপান। পাশাপাশি বিশ্বকাপে জার্মানিকে হারানো লাতিন আমেরিকার চতুর্থ দলও তারা। এর আগে এই তালিকায় ছিল ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকো।

বিশ্বকাপে ইকুয়েডরের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে আইভরিকোস্টের কাছে শেষ মুহূর্তের গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে বিদায়ের শঙ্কায় থাকা দলটি শেষ ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে নকআউট নিশ্চিত করে।

অন্যদিকে একই সময়ে অনুষ্ঠিত ম্যাচে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে আইভরিকোস্ট। নিকোলাস পেপের জোড়া গোলে জয় পায় আফ্রিকার দলটি। সপ্তম মিনিটে ইয়ান দিয়োমান্দের বাড়ানো বল থেকে প্রথম গোল করেন পেপে। এরপর ৬৫তম মিনিটে বাঁ পায়ের নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে আইভরিকোস্ট। সমান ৬ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপসেরা হয়েছে জার্মানি। কুরাসাও ১ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম নকআউট পর্বে খেলবে আইভরিকোস্ট। এর আগে তিনবার বিশ্বকাপে অংশ নিয়েও প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল দলটিকে। একই সঙ্গে এক আসরে প্রথমবারের মতো দুটি ম্যাচ জয়ের কীর্তিও গড়েছে আফ্রিকার প্রতিনিধিরা।
সানা/আপ্র/২৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই