গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ০০:৩২ এএম ২০২৬
মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন স্কালোনি
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ এই তথ্য প্রকাশ করেছেন একেবারে ব্যতিক্রমী পরিস্থিতিতে। ৯১ বছর বয়সী কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের স্বভাবসুলভ গোপনীয়তা ভেঙে অধিনায়ক মেসির বিষয়ে এই তথ্য নিশ্চিত করেন স্কালোনি।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মাকায়া শনিবারের ম্যাচের একাদশ এবং অধিনায়ক মেসির সম্ভাব্য ভূমিকা নিয়ে জানতে চেয়েছিলেন স্কালোনির কাছে। প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করা তারকা ফরোয়ার্ডকে ঘিরে স্বাভাবিকভাবেই ভক্ত-সমর্থকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।

মাকায়ার প্রশ্ন শুনে কিছুটা আবেগাপ্লুত হয়ে আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেন, ‘এনরিকে, আপনার প্রশ্ন শুনতে এবং আপনাকে এখানে দেখতে পেরে সত্যিই আনন্দ হচ্ছে। আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ১৮টি বিশ্বকাপ কভার করা—এটা সত্যি অবিশ্বাস্য। আপনাকে উত্তর দিতে পারাটা আমার জন্য দারুণ আনন্দের, কারণ আমাদের দীর্ঘদিনের পরিচয়। আমি যখন আর্জেন্টিনায় খেলতাম, তখন নিয়মিত আপনাকে দেখতাম। আপনি যখনই কথা বলতেন, আমাদের কাছে আপনি ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি। এখনও আপনি তাই আছেন।’

এরপরই সংবাদ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করে স্কালোনি বলেন, ‘আমি আপনার প্রশ্নের স্পষ্ট উত্তর দিচ্ছি। লিও (মেসি) আগামীকাল বেঞ্চে থাকবে। শুধু আপনার প্রতি সম্মানের জন্যই এটা বলছি, অন্য কেউ হলে এড়িয়ে যেতাম। চিন্তা করবেন না, শুধু আপনার জন্যই এটা নিশ্চিত করলাম। আপনি সত্যিই এই সম্মানের যোগ্য। পুরো দলটা এখন বলব না, তবে লিওর ব্যাপারটা জানিয়ে দিলাম। লিও পরে বদলি হিসেবে মাঠে নামবে। আমার একাদশ পুরোপুরি ঠিক করা আছে, তবে সেটা আগামীকাল ম্যাচের আগে ঘোষণা করব। ধন্যবাদ, এনরিকে। বিশ্বকাপটা উপভোগ করুন।’

মাকায়া এরপর চলতি বিশ্বকাপে বিভিন্ন দলের খেলার ধরন নিয়ে জানতে চাইলে স্কালোনি বলেন, ‘আমরা এই বিশ্বকাপে নানা ধরনের ফুটবল কৌশল দেখছি এবং সব ধরনের খেলাই ফল দিচ্ছে। কেউ স্পেন বা আমাদের মতো বল দখলে রেখে আক্রমণ করছে, কেউ তীব্র পাল্টা আক্রমণে খেলছে, আবার কেউ কেবল রক্ষণাত্মক কৌশল নিয়েও সফল হচ্ছে। গতকাল অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের খুব কঠিন একটি ম্যাচ দেখলাম, যা গোল শূন্য শেষ হয়েছে। তারা পরের পর্বে উঠেছে এবং কাউকেই সহজে ছাড় দেবে না।’

বিশ্বকাপে নিজেদের মূল পরিকল্পনা নিয়ে স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের মতো একটি চ্যাম্পিয়ন দলের পক্ষে খেলার ধরন পুরোপুরি বদলে ফেলা খুব কঠিন। পরিস্থিতি অনুযায়ী কিছু ছোটখাটো পরিবর্তন আনা যায়, কিন্তু মৌলিকভাবে নয়, কারণ সেটাই আমাদের মূল পরিচয়। প্রতিপক্ষ অনুযায়ী কিছু কৌশল বদলানো যায়। তবে আমার বিশ্বাস, জয়ের সুনির্দিষ্ট একটিই পথ নেই। সব ধরনের কৌশলই সফল হতে পারে। তবে শেষ পর্যন্ত শক্তিশালী দলগুলোই টুর্নামেন্টে নিজেদের জায়গা করে নেবে।’

এসি/আপ্র/২৭/০৬/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৬

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগ...

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার
২৯ অক্টোবর ২০২৬

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি ব...

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের
২৯ অক্টোবর ২০২৬

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জয়ের পর হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার জা...

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা
২৯ অক্টোবর ২০২৬

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা

ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে কম্পাউন্ড নারী এককে সোনা জিতেছেন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে