গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেনু

বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৬ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ০০:০৬ এএম ২০২৬
বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সুখবর পেল বাংলাদেশ। গ্রুপ পর্বে সেরা চারে থেকে ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

পাকিস্তানে পরবর্তী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ আসরের দুই গ্রুপের শীর্ষ চারটি করে মোট আটটি দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে। 

 

গ্রুপ ‘এ’ থেকে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পাশাপাশি গ্রুপ ‘বি’ থেকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। 

গ্রুপ পর্বের শেষ দিনে স্কটল্যান্ডকে নাটকীয় ম্যাচে হারিয়ে শ্রীলঙ্কা শেষ দল হিসেবে এই তালিকায় জায়গা করে নেয়। শেষ ওভারে স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে চামারি আতাপাত্তুর দল। 

স্বাগতিক হওয়ায় ২০২৮ বিশ্বকাপে পাকিস্তানের জায়গা আগে থেকেই নিশ্চিত। ২০২৬ সালের ৬ জুলাই নারী টি-টোয়েন্টি দলের র‌্যাঙ্কিং প্রকাশ করবে আইসিসি। 

সেই তারিখে র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ অবস্থানে থাকা দল দশম ও শেষ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী, সেই অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। 

ফলে দশম দল হিসেবে আইরিশদের অবস্থান অনেকটা পাকা। এদিকে ২০২৭ সালে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর কাঠামোও চূড়ান্ত করেছে আইসিসি। 

স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ৬ জুলাইয়ের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ পাঁচ দল এই টুর্নামেন্টে অংশ নেবে। বর্তমানে সেরা পাঁচে আছে—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

 

ডিসি/আপ্র/২৭/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৬

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগ...

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার
২৯ অক্টোবর ২০২৬

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি ব...

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের
২৯ অক্টোবর ২০২৬

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জয়ের পর হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার জা...

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা
২৯ অক্টোবর ২০২৬

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা

ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে কম্পাউন্ড নারী এককে সোনা জিতেছেন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে