গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নাটকীয় টাইব্রেকারে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ২২:১১ এএম ২০২৬
নাটকীয় টাইব্রেকারে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো
ছবি

টাইব্রেকারে জয়ের পর মরক্কোর খেলোয়াড়দের উদ্যাপন -রয়টার্স

রুদ্ধশ্বাস টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে জয় তুলে নেয় আফ্রিকার প্রতিনিধিরা।

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে ম্যাচজুড়ে প্রায় ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণে ছিল মরক্কো। একের পর এক আক্রমণ গড়লেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না দলটি। শেষ পর্যন্ত যোগ করা সময়ে সমতা ফিরিয়ে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায় তারা। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে দুই দলই ভুলের মিছিলে নামে। ১০টি শটের মধ্যে মাত্র পাঁচটি জালে জড়ায়। নেদারল্যান্ডস তিনটি শট নষ্ট করে। জাস্টিন ক্লুইভার্ট দ্বিতীয় শট পোস্টে মারেন, চতুর্থ শটে কুইন্টেন টিম্বারের প্রচেষ্টাও পোস্টে লাগে। শেষ শটে ক্রেসেন্সিও সামারভিলের নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনু।

অন্যদিকে মরক্কোও প্রথম শটে নিল এল আয়নাউয়ির প্রচেষ্টা পোস্টে মারার পর চতুর্থ শটে আশরাফ হাকিমিও লক্ষ্যভ্রষ্ট হন। তবে শেষ শটে ইসমায়েল সাইবারি ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে মরক্কোর জয় নিশ্চিত করেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল মরক্কো। প্রথমার্ধে একাধিক নিশ্চিত সুযোগ তৈরি করলেও নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন একের পর এক অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন। হাকিমি, এল আয়নাউয়ি, সাইবারি ও বিলাল এল কানুসের প্রচেষ্টা ব্যর্থ হয় মূলত তার দৃঢ়তায়।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে মরক্কো। তবে ৭২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ক্রেসেন্সিও সামারভিলের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে জোরালো শটে গোল করেন কোডি গাকপো।

টাইব্রেকারে জয়সূচক গোল করে মরক্কোর ইসমায়েল সাইবারির উদ্যাপন -রয়টার্স

ম্যাচের আগে জানা যায়, গর্ভাবস্থার শেষ পর্যায়ে অনাগত সন্তানকে হারিয়েছেন গাকপোর সঙ্গিনী। ব্যক্তিগত সেই গভীর শোক নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। গোল করার পর আবেগ ধরে রাখতে পারেননি ডাচ ফরোয়ার্ড। হাঁটু গেড়ে বসে পড়েন মাঠে, চোখে ভেসে ওঠে অশ্রু।

হারের মুখে পড়েও লড়াই ছাড়েনি মরক্কো। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে শেমসদিন তালবির নিখুঁত ক্রসে ফন ডাইকের পেছন থেকে উঁচু লাফিয়ে হেডে গোল করেন ইসা জিওপ। বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে ফ্রান্সের প্রতিনিধিত্ব করা এই ডিফেন্ডার গত মার্চে মায়ের দেশ মরক্কোর হয়ে খেলার অনুমতি পান। জাতীয় দলের হয়ে এটিই ছিল তার প্রথম গোল।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে সুফিয়ান রাহিমির কাছ থেকে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ভারব্রুগেন। দ্বিতীয়ার্ধে দুই দলই কিছুটা সতর্ক ফুটবল খেলায় আর গোল হয়নি।

বিশ্বকাপে এটি ছিল নেদারল্যান্ডসের পঞ্চম টাইব্রেকার। এর মধ্যে চারটিতেই পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হলো তাদের। অন্যদিকে দারুণ লড়াকু জয়ে শেষ ষোলো নিশ্চিত করে মরক্কো। আগামী শনিবার শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কানাডা।
সানা/আপ্র/৩০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই