গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জিম্বাবুয়ের নতুন বোলিং কোচ ওয়ালশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:১০ পিএম, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:০৫ এএম ২০২৬
জিম্বাবুয়ের নতুন বোলিং কোচ ওয়ালশ
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ সিরিজের মাঝপথে কোচিং স্টাফে নতুন সদস্য যোগ করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশেরই সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে আফ্রিকার দলটি। 

গত ২৩ জুন বোর্ড সভায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও পেসার ওয়ালশকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। বুধবার চূড়ান্ত করা হয় নিয়োগ।


চলতি বছর ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের পরামর্শক ছিলেন ওয়ালশ। এবার তিনি স্থায়ী হলেন। ওই আসরে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের গ্রুপ সেরা হয় জিম্বাবুয়ে। 

 

সুপার এইটে খেলায় সরাসরি জায়গা করে নেয় ২০২৮ আসরে। জাস্টিন স্যামন্সই থাকছেন তাদের প্রধান কোচ। সহকারী কোচ (ব্যাটিং) হিসেবে কাজ চালিয়ে যাবেন ডিওন ইব্রাহিম। 

লোয়ার অর্ডার ব্যাটিং কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে আগের মতোই থাকছেন স্টুয়ার্ট মাৎসিকেনিয়ারি। অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন এল্টন চিগুম্বুরা। 

বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে তিন সংস্করণেই খেলবে জিম্বাবুয়ে। একমাত্র টেস্টে স্বাগতিকরা জিতেছে ইনিংস ও ৮৫ রানে। যা এই সংস্করণে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয়। 

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজ শুরু আগামী সোমবার। পরের দুটি ৯ ও ১১ জুলাই। 

 

তিনটি ম্যাচই হবে হারারেতে। আর বুলাওয়ায়োতে টি-টোয়েন্টি তিনটি মাঠে গড়াবে যথাক্রমে ১৫, ১৭ ও ১৯ জুলাই।

ডিসি/আপ্র/০২/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই