গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে ইতিহাস গড়লো নরওয়ে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৫১ এএম ২০২৬
হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে ইতিহাস গড়লো নরওয়ে
ছবি

ছবি রয়টার্স

বিশ্বকাপে হেক্সা জয়ের স্বপ্ন আগেই ভেঙেছিল। এবার সেই হতাশাকে আরও গভীর করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায়ের তিক্ত স্বাদ দিল নরওয়ে। আর্লিং হলান্ডের দুর্দান্ত জোড়া গোলে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে ইউরোপের দলটি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ দিলেও ব্রাজিলের বিদায় ঠেকাতে পারেননি।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। চতুর্থ মিনিটেই প্যাট্রিক বার্গ বল জালে পাঠিয়ে নরওয়েকে এগিয়ে দিলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এরপর দশম মিনিটে এগিয়ে যাওয়ার সোনালি সুযোগ পায় ব্রাজিল। ডি-বক্সে ম্যাথিউস কুনহাকে ফাউল করলে ভিডিও সহকারী রেফারির সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস। তার শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড।

পেনাল্টি মিসের ধাক্কা সামলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে ব্রাজিল। কুনহা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রায়ান, গিমারাইস ও পরে বদলি হিসেবে নামা এন্দ্রিক একাধিক সুযোগ তৈরি করলেও প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান নাইল্যান্ড কিংবা নরওয়ের রক্ষণভাগ। ৬৭তম মিনিটে নেইমারকে নামিয়ে আক্রমণে নতুন গতি আনার চেষ্টা করেন কোচ কার্লো আনচেলত্তি, কিন্তু তাতেও কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি।

ক্রমাগত চাপ সামলে ম্যাচের ৭৯তম মিনিটে পাল্টা আক্রমণে আঘাত হানে নরওয়ে। দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন আর্লিং হলান্ড। ব্রাজিল ঘুরে দাঁড়ানোর আগেই ৮৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শটে ব্যবধান ২-০ করেন এই নরওয়েজিয়ান তারকা।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ দিলেও সেটি শুধু ব্যবধান কমায়। শেষ পর্যন্ত ২-১ গোলের ঐতিহাসিক জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে। আর অসংখ্য সুযোগ নষ্টের মূল্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে।
সানা/আপ্র/৬/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই