গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

দশজনের ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়, বিদায় মেক্সিকো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৪১ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:৪১ এএম ২০২৬
দশজনের ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়, বিদায় মেক্সিকো
ছবি

ছবি সংগৃহীত

পাঁচ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ম্যাচের শেষ ৩৬ মিনিটেরও বেশি সময় ১০ জন নিয়ে খেলেও জয় ধরে রাখে থমাস টুখেলের শিষ্যরা।

মেক্সিকো সিটি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ও কার্যকর ফুটবল উপহার দেয় ইংল্যান্ড। প্রথমার্ধে মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। ৩৬ ও ৩৮ মিনিটে করা তার দুটি গোল মেক্সিকোকে চাপে ফেলে দেয়।

তবে বিরতির ঠিক আগে স্বাগতিকদের ম্যাচে ফেরান জুলিয়ান কিনোনেস। দারুণ এক ভলিতে গোল করে ব্যবধান ২-১ করেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। ভিএআরের সহায়তায় রিপ্লে দেখে জেসুস গায়ার্দোর ওপর বিপজ্জনক ট্যাকলের দায়ে ইংল্যান্ডের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাহকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় ইংল্যান্ডকে।

সংখ্যায় পিছিয়ে পড়লেও ছন্দ হারায়নি থ্রি লায়ন্স। ৬০তম মিনিটে অ্যান্থনি গর্ডনকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট-কিক থেকে নির্ভুল শটে ব্যবধান ৩-১ করেন অধিনায়ক হ্যারি কেইন।

অবশ্য কিছুক্ষণ পর ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় মেক্সিকোও। বক্সে হ্যান্ডবলের দায়ে কেইনের বিরুদ্ধে সিদ্ধান্ত গেলে ১২ গজ থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন রাউল হিমেনেস।

এরপর সমতায় ফেরার লক্ষ্যে একের পর এক আক্রমণ চালায় মেক্সিকো। তবে ইংল্যান্ডের রক্ষণভাগ এবং গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দুর্দান্ত দৃঢ়তায় সব চাপ সামাল দেন। শেষ পর্যন্ত আর সমতার গোল আদায় করতে পারেনি স্বাগতিকরা।

এই হারের মধ্য দিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় মেক্সিকোর। ম্যাচ শেষে স্বাগতিক দলের অনেক খেলোয়াড়কে চোখের জল ফেলতে দেখা যায়।

অন্যদিকে, ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার আলোচিত ‘হ্যান্ড অব গড’ গোলের স্মৃতিবিজড়িত একই ভেন্যুতে জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ল ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে আগামী শনিবার মিয়ামিতে আর্লিং হালান্ডের নরওয়ের মুখোমুখি হবে থ্রি লায়ন্স।

এসি/আপ্র/০৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২৮ জুলাই ২০২৬

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছ...

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান
২৮ জুলাই ২০২৬

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়ো...

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো র...

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই