গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

ট্রাম্পের ফোনে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকারের নিষেধাজ্ঞা স্থগিত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৮ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ০০:০৫ এএম ২০২৬
ট্রাম্পের ফোনে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকারের নিষেধাজ্ঞা স্থগিত
ছবি

ফ্লোরিয়ান বালোগন -ছবি রয়টার্স

বিশ্বকাপের শেষ ষোলোতে নামার আগে যুক্তরাষ্ট্রের জন্য স্বস্তির খবর এসেছে। দলের স্ট্রাইকার ফ্লোরিয়ান বালোগনের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে ফিফা। ফলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে খেলতে তার কোনো বাধা থাকছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার এই সিদ্ধান্তকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বালোগনের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানানোর পরই এ সিদ্ধান্ত আসে।

এর আগে শেষ বত্রিশের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখেন বালোগন। প্রথমার্ধে গোল করলেও পরে ৬৪তম মিনিটে ফাউলের কারণে তাকে সরাসরি মাঠ ছাড়তে হয়। নিয়ম অনুযায়ী তার এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।

তবে রোববার ফিফা জানায়, ওই নিষেধাজ্ঞা পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। একই সময়ে জানানো হয়, এই সময়ের মধ্যে একই ধরনের গুরুতর অপরাধ করলে স্থগিতাদেশ বাতিল হয়ে শাস্তি কার্যকর হবে।

বিশ্বকাপ ইতিহাসে এর আগে এমন ঘটনা খুবই বিরল। ১৯৬২ সালের বিশ্বকাপে ব্রাজিলের গারিঞ্চার শাস্তি শিথিল করার ঘটনা এবং সাম্প্রতিক সময়ে কিছু শাস্তি স্থগিতের নজির থাকলেও টুর্নামেন্টের মাঝপথে এমন সিদ্ধান্ত প্রথমবারের মতো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রের হয়ে আসরে সর্বোচ্চ তিন গোল করা বালোগনের নিষেধাজ্ঞা স্থগিতের খবরে বিস্ময় প্রকাশ করেছেন সতীর্থরা। ডিফেন্ডার ক্রিস রিচার্ডস বলেন, অনেকেই প্রথমে খবরটি বিশ্বাসই করতে পারেননি।

ফিফার ওয়েবসাইটে জানানো হয়, শৃঙ্খলা বিধির নির্দিষ্ট ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ফুটবল দল এক বিবৃতিতে ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানায়।

এদিকে ফিফার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
সানা/ডিসি/আপ্র/৬/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২৮ জুলাই ২০২৬

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছ...

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান
২৮ জুলাই ২০২৬

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়ো...

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো র...

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে