গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এটাই শেষ বিশ্বকাপ, নিশ্চিত করলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২০ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ০১:২৬ এএম ২০২৬
এটাই শেষ বিশ্বকাপ, নিশ্চিত করলেন রোনালদো
ছবি

ক্রিশ্চিয়ানো রোনালদো -ছবি রয়টার্স

স্পেনের বিপক্ষে ম্যাচটিই হবে তার শেষ বিশ্বকাপ-এ কথা নিজেই নিশ্চিত করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তিনি আশা প্রকাশ করেছেন, এই ম্যাচ দিয়েই হয়তো বিশ্ব মঞ্চ থেকে তার বিদায় ঘটবে না, দল আরো সামনে এগোবে।

বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১টায় (এএম) ডালাসে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী পর্তুগাল।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ নিয়ে একের পর এক প্রশ্নে কিছুটা বিরক্ত দেখা যায় রোনালদোকে। সংক্ষিপ্ত উত্তরেই নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড শেষ প্রশ্নের জবাবে একটি ব্যক্তিগত ঘটনার কথা তুলে ধরেন, যেখানে বিমানের এক কেবিন ক্রুর আচরণ দেখে তিনি ধারণা করেছিলেন, তিনি আর্জেন্টিনার সমর্থক।

রোনালদো বলেন, বিমানে একজন কেবিন ক্রুর দৃষ্টিভঙ্গি দেখে তিনি বুঝতে পেরেছিলেন তিনি আর্জেন্টাইন। মজার ছলে তিনি তাকে এ কথাও বলেছিলেন যে, তার তাকানোর ভঙ্গিতেই বোঝা যাচ্ছে প্রতিপক্ষ সমর্থন।

এরপরই নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, এটিই তার শেষ বিশ্বকাপ। তবে তার আশা, আগামীকালই যেন শেষ ম্যাচ না হয়। তিনি আরো জানান, শেষ বিশ্বকাপটিকে তিনি উপভোগ করতে চান এবং দলের হয়ে যতটা সম্ভব দূর যেতে চান।


সানা/ডিসি/আপ্র/৬/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই