গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২২ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৩০ এএম ২০২৬
প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি
ছবি

ছবি সংগৃহীত

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়লেও, সেটিকে প্রকাশ্যেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা। একই সঙ্গে সোফি মার্তিনেসও গুঞ্জনটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

স্থানীয় সময় শনিবার মায়ামিতে বিশ্বকাপের শেষ ষোলোয় কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনে সোফি মার্তিনেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সময় তার গালে একটি সৌজন্যসূচক চুমু দেন মেসি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে নিয়ে নতুন করে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে হাস্যরসের ভঙ্গিতে মেসি বলেন, তিনি যখন সোফির দিকে তাকান, তখনও মানুষ প্রশ্ন তোলে; আবার শুভেচ্ছা জানালেও সেটি নিয়েও নানা ব্যাখ্যা খোঁজে। তার ভাষায়, এসব আলোচনার কোনো বাস্তব ভিত্তি নেই।

মেসির বক্তব্যের পর সোফি মার্তিনেসও বিষয়টি পরিষ্কার করে বলেন, তাদের সম্পর্ক নিয়ে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য। প্রকাশ্যে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করায় তিনি মেসিকে ধন্যবাদও জানান।

এর আগে সোফি জানিয়েছিলেন, গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ব্যক্তিগতভাবে তাকে বার্তা পাঠিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন। সেই বার্তায় তিনি লেখেন, ‘সোফি, চিন্তা কোরো না। এসব বাজে কথায় কান দিও না।’

মেসি ও সোফিকে ঘিরে আলোচনার সূত্রপাত ২০২২ কাতার বিশ্বকাপের সময়। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছিলেন সোফি মার্তিনেস। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়াতে শুরু করে।

পরে এক টেলিভিশন অনুষ্ঠানে সোফি বলেন, এসব গুজব তাকে এবং তার পরিবারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিল। মানুষের নানা মন্তব্য ও প্রশ্নের মুখোমুখি হয়ে বিব্রতকর অভিজ্ঞতারও কথা জানান তিনি।

সবশেষে মেসি ও সোফি—দুজনই স্পষ্ট করেছেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন দাবির কোনো সত্যতা নেই।

এসি/আপ্র/০৭/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই