গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

বিশ্বকাপ ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরই ব্রাজিলের আস্থা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১২ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:৫৪ এএম ২০২৬
বিশ্বকাপ ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরই ব্রাজিলের আস্থা
ছবি

ব্রাজিল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি -রয়টার্স

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা সঙ্গী হলেও ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা অটুট রেখেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোতে হারের পরও ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ইতালিয়ান এই কোচই সেলেসাওদের দায়িত্বে থাকবেন বলে স্পষ্ট জানিয়েছে সংস্থাটি।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউইয়র্কে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দেন আর্লিং হলান্ড। শেষ দিকে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি সেলেসাওরা। ফলে ২০০২ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর ‘হেক্সা’ অর্জনের অপেক্ষা আরো দীর্ঘ হলো।

এই পরাজয়ের পর আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হলেও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের ফুটবল পরিচালক রদ্রিগো কায়েতানো জানিয়ে দিয়েছেন, কোচ পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

রয়টার্সকে তিনি বলেন, “তিনি আমাদের প্রধান কোচ এবং ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পুরো চক্রজুড়েই দায়িত্বে থাকবেন।”

কায়েতানোর মতে, এবারের ব্যর্থতার অন্যতম কারণ ছিল দীর্ঘদিন ধরে জাতীয় দলে স্থিতিশীল পরিকল্পনা ও ধারাবাহিক নেতৃত্বের অভাব। তিনি বলেন, “বিশ্বকাপের জন্য জাতীয় দলকে যেভাবে প্রস্তুত করা উচিত ছিল, সেভাবে প্রস্তুত করা যায়নি। আমরা একই ভুল আর করতে চাই না।”

ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘ সময় অপেক্ষার কেন্দ্রবিন্দু ছিলেন আনচেলত্তি। গত বছরের মে মাসে তিনি রেয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর একই মাসে তাকে জাতীয় দলের দায়িত্ব দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। পরে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত করা হয়।

নরওয়ের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনেও হতাশ না হয়ে ভবিষ্যতের দিকেই নজর রাখার আহ্বান জানান ৬৭ বছর বয়সী এই কোচ।

আনচেলত্তি বলেন, “একটি পরাজয় নতুন এক রোমাঞ্চকর যাত্রার শুরু হতে পারে। আমাদের উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে, নতুন পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এটি শেষ নয়, বরং নতুন একটি চক্রের সূচনা।”

বিশ্বকাপে ব্যর্থতার ধাক্কা সামলে নতুন পরিকল্পনায় দল পুনর্গঠনের দায়িত্ব তাই আপাতত আনচেলত্তির হাতেই থাকছে। ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষের বিশ্বাস, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্থিতিশীল নেতৃত্বই ২০৩০ বিশ্বকাপের পথে দলকে আবারো শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে পারে।
সানা/আপ্র/৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২৮ জুলাই ২০২৬

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছ...

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান
২৮ জুলাই ২০২৬

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়ো...

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো র...

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই