গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ মিশরের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ২০:০৬ এএম ২০২৬
রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ মিশরের
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় পরাজয়ের পর ম্যাচ পরিচালনাকারী রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে মিশর ফুটবল ফেডারেশন। বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে তারা স্বাধীন তদন্তের পাশাপাশি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও উত্থাপন করেছে।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ ১৩ মিনিটে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচ শেষে মিশর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে এবং তার সহকারী কর্মকর্তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা হয়।

মিশরের দাবি, তাদের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে এবং সম্ভাব্য একটি পেনাল্টির আবেদন উপেক্ষা করা হয়েছে। এসব সিদ্ধান্ত দলের বিদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ফিফার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফও। বাতিল হওয়া গোলের স্কোরার মোস্তফা জিকো রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রধান কোচ হোসাম হাসান অভিযোগ করেন, ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ‘ব্যবসায়িক স্বার্থে ফিফা আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতে চায়।’

লিখিত অভিযোগে বিতর্কিত সিদ্ধান্তগুলোর ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে মিশর। এছাড়া গুরুতর ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়েকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ারও অনুরোধ করা হয়েছে। তাদের দাবি, আর্জেন্টিনার জয়ে রেফারি ও তার কর্মকর্তারা নির্ণায়ক ভূমিকা পালন করেছেন।

বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে অতীতেও বিভিন্ন বিতর্ক দেখা গেছে। সাম্প্রতিক কয়েকটি ম্যাচের সিদ্ধান্ত নিয়েও ফুটবল অঙ্গনে আলোচনা-সমালোচনা হয়েছে। সেই প্রেক্ষাপটে মিশরের এই আনুষ্ঠানিক অভিযোগ নতুন করে রেফারিংয়ের মান ও নিরপেক্ষতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।

তবে মিশরের উত্থাপিত অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। একইভাবে রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়েও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এসি/আপ্র/০৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২৮ জুলাই ২০২৬

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছ...

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান
২৮ জুলাই ২০২৬

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়ো...

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো র...

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই