গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

শেষ ষোলো থেকেই ২২৮ কোটি টাকার পুরস্কার পাচ্ছে মিশর

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৫০ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:০২ এএম ২০২৬
শেষ ষোলো থেকেই ২২৮ কোটি টাকার পুরস্কার পাচ্ছে মিশর
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিলেও এবারের আসর থেকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার নিয়ে দেশে ফিরছে মিশর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে মোট ১৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৮ কোটি টাকা পেতে যাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন।

শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছিল আফ্রিকার প্রতিনিধিরা। একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষদিকে লিওনেল মেসিদের ঘুরে দাঁড়ানোয় ৩-২ গোলের নাটকীয় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মোহাম্মদ সালাহর দল।

বিদায় নিলেও ২০২৬ বিশ্বকাপ মিশরের ফুটবল ইতিহাসে অন্যতম সফল আসর হিসেবে বিবেচিত হচ্ছে। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পায় দলটি। পাশাপাশি আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও দীর্ঘ সময় দাপুটে ফুটবল খেলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়।

এবারের বিশ্বকাপে কয়েকটি নতুন রেকর্ডও গড়েছে মিশর। একক কোনো বিশ্বকাপ আসরে প্রথমবার পাঁচটি ম্যাচ খেলেছে তারা। একই সঙ্গে পুরো টুর্নামেন্টে ৮ গোল করে বিশ্বকাপের এক আসরে নিজেদের সর্বোচ্চ গোল করার কীর্তিও গড়েছে দলটি।

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছে মিশর। ফিফার বর্তমান পুরস্কার কাঠামো অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি ফেডারেশন প্রস্তুতি ও সাংগঠনিক ব্যয়ের জন্য পেয়েছে ২৫ লাখ মার্কিন ডলার। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার জন্য দেওয়া হয়েছে আরো এক কোটি মার্কিন ডলার। আর শেষ ষোলোতে ওঠার পুরস্কার হিসেবে যোগ হয়েছে অতিরিক্ত ৬০ লাখ মার্কিন ডলার।

সব মিলিয়ে ফিফার কাছ থেকে মিশরের মোট প্রাপ্তি দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২২৮ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে, এই অর্থ দেশটির ফুটবল অবকাঠামো উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসি/আপ্র/০৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২৮ জুলাই ২০২৬

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছ...

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান
২৮ জুলাই ২০২৬

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়ো...

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো র...

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই