গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মরক্কোর স্বপ্ন গুঁড়িয়ে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:০০ এএম ২০২৬
মরক্কোর স্বপ্ন গুঁড়িয়ে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
ছবি

প্রথমার্ধে পেনাল্টি মিস করে হতাশ করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে বিরতির পর সেই আক্ষেপ মুছে দিয়ে জ্বলে ওঠেন ফ্রান্স অধিনায়ক -ছবি রয়টার্স

প্রথমার্ধে পেনাল্টি মিস করে হতাশ করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে বিরতির পর সেই আক্ষেপ মুছে দিয়ে জ্বলে ওঠেন ফ্রান্স অধিনায়ক। এক দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেওয়ার পর আরেকটি গোলে রাখেন সরাসরি অবদান। তার অনুপ্রেরণাতেই ৬ মিনিটের ঝড়ে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সবার আগে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স।

বৃহস্পতিবার (৯ জুলাই) বস্টনের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত বলের দখল, আক্রমণ ও সুযোগ সৃষ্টিতে স্পষ্ট আধিপত্য ছিল দিদিয়ের দেশমের দলের। কিন্তু প্রথমার্ধে বারবার বাধা হয়ে দাঁড়ান মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় ফরাসিরা।

ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ফ্রান্স। নুসাইর মাজরাউইয়ের ফাউলে পেনাল্টি পায় তারা। তবে স্পটকিক থেকে এমবাপ্পের শট অসাধারণ দক্ষতায় রুখে দেন বুনু। এরপর দেজিরে দুয়ে, উসমান দেম্বেলে ও মাইকেল অলিসের একের পর এক আক্রমণেও গোলের দেখা মেলেনি। মরক্কোর শৃঙ্খলাবদ্ধ রক্ষণে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতির পর অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। ৬০তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন এমবাপ্পে। পেনাল্টি মিসের হতাশা মুহূর্তেই ভুলিয়ে দিয়ে ফ্রান্সকে কাঙ্ক্ষিত লিড এনে দেন তিনি।

প্রথম গোলের ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। এবারও আক্রমণের সূচনা করেন এমবাপ্পে। তার বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পেয়ে নিচু শটে বুনুকে পরাস্ত করেন উসমান দেম্বেলে। ৬০ থেকে ৬৬ মিনিট—এই ছয় মিনিটের ঝড়েই মরক্কোর স্বপ্নভঙ্গ নিশ্চিত হয়ে যায়।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। টানা দ্বিতীয় বিশ্বকাপে মরক্কোকে নকআউট পর্ব থেকে বিদায় করার পাশাপাশি সবার আগে শেষ চার নিশ্চিত করে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের নায়ক এমবাপ্পে এই গোলের মাধ্যমে আরও একটি অনন্য কীর্তি গড়েন। এটি ছিল চলতি বিশ্বকাপে তার অষ্টম গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল। অর্থাৎ এবারের আসরে ইতোমধ্যে ১০টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। এর আগে ২০২২ বিশ্বকাপেও আট গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন। ফলে ১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপ আসরে অন্তত ১০টি করে গোলে সরাসরি অবদান রাখার বিরল রেকর্ড গড়লেন ফ্রান্সের অধিনায়ক।

অন্যদিকে, টুর্নামেন্টজুড়ে লড়াকু ফুটবল উপহার দেওয়া মরক্কোর স্বপ্নযাত্রার শেষ হলো কোয়ার্টার ফাইনালেই। গোলরক্ষক ইয়াসিন বুনুর অসাধারণ নৈপুণ্য অনেকক্ষণ দলকে লড়াইয়ে রাখলেও শেষ পর্যন্ত ফরাসি আক্রমণের সামনে টিকতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা।
সানা/আপ্র/১০/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই