গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:২০ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:২০ এএম ২০২৬
মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল
ছবি

লিওনেল মেসি -ছবি রয়টার্স

বিশ্বকাপের সেমি-ফাইনালে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে নিষ্ক্রিয় রেখেই ইংল্যান্ড ফাইনালে উঠবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন সাবেক ইংলিশ ফুটবলার জো কোল। তার দাবি, টমাস টুখেলের দল বিশ্বকাপের শিরোপা লড়াইয়ের শেষ মঞ্চে জায়গা করে নেবে।

বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আটলান্টায় ম্যাচটি শুরু হবে ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায়।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবেন মেসি। ২০০৫ সালের পর প্রথমবার এবং বিশ্বকাপ ইতিহাসে ষষ্ঠবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।

ইংল্যান্ডের সাবেক তারকা গ্যারি লিনেকার, অ্যালান শিয়েরার ও মিকা রিচার্ডসের সঙ্গে এক অনুষ্ঠানে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন জো কোল। সেখানে তিনি বলেন, মেসিকে আটকে রাখার পথ বের করবে ইংল্যান্ড।

কোল বলেন, “আমাদের মেসিকে নিষ্ক্রিয় করে রাখতে হবে। আমরা সেটাই করব। আমি শতভাগ আত্মবিশ্বাসী।”

অন্যরা তার মন্তব্যে কিছুটা আপত্তি জানালেও নিজের অবস্থান থেকে সরে আসেননি চেলসি ও লিভারপুলের সাবেক এই আক্রমণাত্মক মিডফিল্ডার।

তিনি বলেন, “আমি এখনই বলে দিচ্ছি, আমরা বিশ্বকাপের ফাইনালে পৌঁছাব।”

তবে মিকা রিচার্ডস মনে করেন, আর্জেন্টিনাকে হারাতে হলে ইংল্যান্ডকে নিজেদের সেরাটা দিতে হবে। শুধু মেসিকে আটকে রাখলেই হবে না, পুরো দল হিসেবেই কঠিন পরীক্ষা দিতে হবে টুখেলের শিষ্যদের।

রিচার্ডস বলেন, “আর্জেন্টিনাকে হারাতে হলে ইংল্যান্ডকে প্রত্যাশার চেয়েও ভালো খেলতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে।”

ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার এই সেমি-ফাইনাল শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, একই সঙ্গে মেসির প্রথম ইংল্যান্ড-অভিজ্ঞতা এবং দুই দেশের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়ও হতে যাচ্ছে।
সানা/আপ্র/১৪/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই