গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

টি-টোয়েন্টিতে নতুন শুরুর প্রত্যাশায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০২ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৩০ এএম ২০২৬
টি-টোয়েন্টিতে নতুন শুরুর প্রত্যাশায় বাংলাদেশ
ছবি

টি-টোয়েন্টিতে নতুন শুরুর প্রত্যাশায় বাংলাদেশ

টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশার পর এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম লড়াইয়ে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন দল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশের একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পেস আক্রমণের দায়িত্বে থাকছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের খেলা প্রায় নিশ্চিত। উইকেট ও কন্ডিশন বিবেচনায় অতিরিক্ত পেসার হিসেবে আব্দুল গাফফার সাকলাইনকে সুযোগ দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে নাসুম আহমেদ কিংবা শেখ মেহেদী হাসানকে বেঞ্চে বসতে হতে পারে।

ব্যাটিং বিভাগে উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে। তিন নম্বরে পারভেজ হোসেন ইমন, চারে অধিনায়ক তাওহীদ হৃদয় এবং পাঁচে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের খেলার সম্ভাবনা রয়েছে। অলরাউন্ডার হিসেবে ছয় নম্বরে থাকতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, আব্দুল গাফফার সাকলাইন/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

সম্ভাব্য জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটরক্ষক), সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, টনি মুনিয়োঙ্গা, ক্লিভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

এসি/আপ্র/১৫/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো র...

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

এবার নিষিদ্ধ হলেন নেইমার
২৬ জুলাই ২০২৬

এবার নিষিদ্ধ হলেন নেইমার

বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেই ঝলক দেখিয়েছেন নেইমার। শাপ...

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক
২৬ জুলাই ২০২৬

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক

২০২৬ ফিফা বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর সঙ্গে জড়িয়ে থাকা নানা ঐতিহাসিক স্মারক নিলামে তুলেছে বিশ্বখ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই