গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসির সম্পদ ছাড়িয়েছে হাজার কোটি ডলার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮ পিএম, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:৩৩ এএম ২০২৬
মেসির সম্পদ ছাড়িয়েছে হাজার কোটি ডলার
ছবি

ছবি সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের একজন। ফোর্বসের হিসাব অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) মার্কিন ডলার।

আর্জেন্টিনার রোজারিও থেকে উঠে আসা মেসি ১৩ বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে যোগ দেন। ২০০৪ সালে সিনিয়র দলে অভিষেকের পর টানা ১৭ বছর বার্সেলোনার হয়ে খেলেন। এরপর দুই মৌসুম প্যারিস সেন্ট-জার্মেইনের জার্সি গায়ে মাঠে নামার পর ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন।

বর্তমানে তার আয়ের বড় উৎস ইন্টার মায়ামির সঙ্গে করা চুক্তি। বেতনের পাশাপাশি চুক্তিতে অবসরের পর ক্লাবটির মালিকানায় অংশীদার হওয়ার সুযোগও রয়েছে, যা ভবিষ্যতে তার সম্পদ আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

তবে মেসির সম্পদের সবচেয়ে বড় ভিত্তি বাণিজ্যিক চুক্তি। ক্যারিয়ারজুড়ে বেতন, বোনাস, পুরস্কার ও স্পনসরশিপ মিলিয়ে কর ও এজেন্ট কমিশন বাদ দেওয়ার আগে তার মোট আয় প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে ধারণা করা হয়।

বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে মেসির আজীবন স্পনসরশিপ চুক্তি রয়েছে। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপন, প্রচারণা ও বাণিজ্যিক অংশীদারিত্ব থেকেও তিনি নিয়মিত বিপুল অঙ্কের আয় করেন।

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর মেসির বৈশ্বিক জনপ্রিয়তা ও বাণিজ্যিক মূল্য আরো বেড়েছে। মাঠের সাফল্য, দীর্ঘমেয়াদি স্পনসরশিপ এবং কৌশলগত বিনিয়োগের সমন্বয়ে তিনি এখন বিশ্বের সবচেয়ে সফল ও ধনী ক্রীড়াবিদদের অন্যতম।

সূত্র: ফোর্বস

এসি/আপ্র/১৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই