গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসির কোলে থাকা শিশুই এবার বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭ পিএম, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৩২ এএম ২০২৬
মেসির কোলে থাকা শিশুই এবার বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে এবার মুখোমুখি হতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের দুই প্রজন্মের দুই তারকা। একদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। ২০ বছরের বয়সের ব্যবধানের এই দ্বৈরথকে আরো বিশেষ করে তুলেছে ১৯ বছর আগের একটি স্মরণীয় ছবি, যেখানে শিশু ইয়ামালকে কোলে নিয়ে গোসল করাচ্ছেন তরুণ মেসি।

২০০৭ সালে কাতালান সংবাদপত্র দিয়ারিও স্পোর্ত ও ইউনিসেফের যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে অংশ নেন তখনকার ২০ বছর বয়সী মেসি। প্রচারণার অংশ হিসেবে বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে স্থানীয় পরিবারের শিশুদের ছবি তোলা হয়। সেই আয়োজনেই কয়েক মাস বয়সী লামিন ইয়ামালকে কোলে তুলে নিয়ে ছবি তোলেন এবং গোসল করান মেসি।

বহু বছর ছবিগুলো সবার অগোচরেই ছিল। ২০২৪ সালে ইয়ামালের বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তখনই ফুটবলবিশ্ব জানতে পারে, মেসির কোলে থাকা সেই শিশুই আজকের স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল।

এরপর অল্প বয়সেই ইয়ামাল নিজেকে বিশ্বের অন্যতম প্রতিশ্রুতিশীল ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বার্সেলোনা ও স্পেনের জার্সিতে ধারাবাহিক নৈপুণ্যে তিনি একের পর এক রেকর্ড গড়েছেন এবং বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকায় পরিণত হয়েছেন।

অন্যদিকে ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। এটি তার ষষ্ঠ বিশ্বকাপ। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিশ্বকাপের ফাইনালে তাই একদিকে ক্যারিয়ারের শেষপ্রান্তে আরেকটি বিশ্বশিরোপা জয়ের স্বপ্ন নিয়ে নামবেন মেসি, অন্যদিকে প্রথম বিশ্বকাপেই ইতিহাস গড়ার লক্ষ্য থাকবে ১৯ বছর বয়সী ইয়ামালের সামনে।

১৯ বছর আগে যে শিশুকে কোলে তুলে আদর করেছিলেন মেসি, বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে এবার সেই ইয়ামালই হবেন তার প্রতিপক্ষ। ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন এই লড়াইয়ের দিকে এখন তাকিয়ে গোটা বিশ্ব।

এসি/আপ্র/১৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই