গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ফাইনালে গাইবেন শাকিরা, গ্যালারিতে থাকতে পারেন পিকে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ২০:০৭ এএম ২০২৬
ফাইনালে গাইবেন শাকিরা, গ্যালারিতে থাকতে পারেন পিকে
ছবি

ছবি সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিনোদনও। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিরতির বিশেষ সংগীতানুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। একই ম্যাচে গ্যালারিতে তার সাবেক সঙ্গী জেরার্ড পিকে ও পিকের বর্তমান সঙ্গী ক্লারা চিয়ার উপস্থিতিরও জোরালো গুঞ্জন রয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পিকে ও ক্লারা চিয়াকে একসঙ্গে দেখা গেছে। একটি অভিজাত রেস্তোরাঁয় তাদের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ধারণা করা হচ্ছে, স্পেনকে সমর্থন জানাতে তারা বিশ্বকাপের ফাইনালেও থাকতে পারেন।

২০১০ সালে বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন পিকে। তাই ফিফা বা স্পেন ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে তার ভিআইপি গ্যালারিতে উপস্থিত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে, এবারের বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে বিরতির বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করছে ফিফা। এর প্রধান আকর্ষণ শাকিরা। ২০২৬ বিশ্বকাপের সরকারি গান *দাই দাই* পরিবেশনের পাশাপাশি তার সঙ্গে মঞ্চে থাকবেন ম্যাডোনা, বিটিএস এবং জাস্টিন বিবারের মতো আন্তর্জাতিক তারকারা। পুরো আয়োজনের সৃজনশীল দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

শাকিরা ইতোমধ্যে তার দুই ছেলে মিলান ও সাশাকে নিয়ে নিউইয়র্কে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি উগান্ডার জনপ্রিয় শিশু নৃত্যদল ‘ঘেট্টো কিডস’-এর সঙ্গে ছবি ও ভিডিওও শেয়ার করেছেন। দলটি হাফটাইম শোতে অংশ নেবে।

পিকে যদি সত্যিই স্টেডিয়ামে উপস্থিত থাকেন, তবে ২০১০ বিশ্বকাপে শুরু হওয়া শাকিরা-পিকের আলোচিত সম্পর্কের অবসানের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে দুজনকে একই ভেন্যুতে দেখা যেতে পারে, যা ফুটবল ও বিনোদন অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিতে পারে।

এদিকে শাকিরা বিশ্বকাপের ইতিহাসেও নতুন একটি রেকর্ড গড়তে চলেছেন। তিনি একমাত্র শিল্পী হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে পারফর্ম করতে যাচ্ছেন। এর আগে ২০০৬ সালে হিপস ডোন্ট লাই, ২০১০ সালে ওয়াকা ওয়াকা এবং ২০১৪ সালে লা লা লা পরিবেশনের পর এবার ২০২৬ সালের ফাইনালে দাই দাই গেয়ে সেই অনন্য কীর্তিতে নতুন মাত্রা যোগ করবেন।

এসি/আপ্র/১৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৬

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগ...

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার
২৯ অক্টোবর ২০২৬

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি ব...

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের
২৯ অক্টোবর ২০২৬

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জয়ের পর হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার জা...

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা
২৯ অক্টোবর ২০২৬

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা

ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে কম্পাউন্ড নারী এককে সোনা জিতেছেন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে