গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

হতাশার সফরের শেষটা জয়ে রাঙানোর আশা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১২ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:১৮ এএম ২০২৬
হতাশার সফরের শেষটা জয়ে রাঙানোর আশা
ছবি

ছবি সংগৃহীত

“শেষ ভালো যার, সব ভালো তার’, এই প্রবাদ আদতে সত্যি নয় সবসময়। এই জিম্বাবুয়ে সফর যেমন বাংলাদেশের জন্য ব্যর্থ সফর হয়েই থাকবে। একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে হারার পর প্রাপ্তি আর বাকি থাকেই বা কী! তার পরও সুযোগ আছে, শেষ ম্যাচ জিতে খানিকটা স্বস্তিতে সফর শেষ করার। অন্তত হতাশা পরিধি আর না বাড়ানোর। 

বিশ্ব ক্রীড়াঙ্গন যখন রোববার নিউ জার্সিতে তাকিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের অপেক্ষায়, এর আগে বাংলাদেশ দল নামবে বুলাওয়ায়োতে শেষের স্বস্তির খোঁজে। এই সফরে এমনিতে বাংলাদেশের প্রাপ্তির ছিল সামান্যই, হারানোরই ছিল অনেক বেশি। দুই সংস্করণে সেই শঙ্কাই সত্যি হয়েছে। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। 

পরে ওয়ানডে সিরিজ হেরে গেছে মেহেদী হাসান মিরাজরা।


লিটন দাসের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। এখানেও সিরিজ শুরু হয় বড় হার দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে শুক্রবার ব্যাটে-বলে ভালো পারফরম্যান্সে সিরিজ জিইয়ে রাখেন হৃদয়রা। 

এই টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের একটি প্রাপ্তি ইয়াসির আলি চৌধুরির ব্যাটিং। প্রায় সাড়ে তিন বছর পর হুট করেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে তাকে। তখন সেটা প্রশ্নের জন্ম দিলেন জবাব দিয়েছেন তিনি ব্যাট হাতে। প্রথম ম্যাচে দল হারলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি উপহার দেন ইয়াসির। 

পরের ম্যাচে শেষ দিকে নেমে ১২ বলে ২২ রানে গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন। সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন বিসিবির ভিডিও বার্তায় ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান বললেন, দেশের জন্য ভালো কিছু করার তাড়না থেকেই ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পেরেছেন তারা। 

“মরিয়াভাব নয়, আমরা সবাই চেষ্টা করছিলাম যার যার জায়গা থেকে সেরাটা দেওয়ার। সবচেয়ে বড় ব্যাপার, দলের যে একটা বন্ডিং, স্পিরিট, ওটা মাথায় নিয়েই সবাই নেমেছিল যে, আমরা বাংলাদেশের জন্য খেলব এবং বাংলাদেশকে জেতাব। আমার কাছে মনে হয়, সবারই ওরকম (ভাবনা) ছিল যে, বাংলাদেশকে জেতাব।”


দুই ম্যাচের ফাঁকে এক দিনের বিরতিতে অনুশীলন সেশন ছিল না দলের। হোটেলেই ছিল শুধু শারীরিক কসরত। ইয়াসির বললেন, আগের ম্যাচের পথ ধরেই শেষ ম্যাচে জয়ের চেষ্টা করবেন তারা। “আজকে শুধু একটু জিম সেশন ও রিকভারি সেশন হয়েছে। 

 

আশা করি, এটা আগামীকালের ম্যাচের জন্য আমাদেরকে ভালো করতে উজ্জীবিত করবে। “আমরা সবশেষ ম্যাচটি যেভাবে খেলেছি, আমরা চেষ্টা করব ওভাবে খেলার। ইতিবাচক অ্যাপ্রোচ অবশ্যই থাকবে। 

 

আমরা চেষ্টা করব দেশের জন্য খেলতে, দেশকে একটি সিরিজ যেন আমরা জেতাতে পারি।” টেস্ট ও ওয়ানডের তুলনায় জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল অবশ্য তুলনামূলক ভালো ও পোক্ত। 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। তাদের বিপক্ষে সিরিজ জিততে পারলে একদম ফেলনা হবে না।

ডিসি/আপ্র/১৮/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৬

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগ...

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার
২৯ অক্টোবর ২০২৬

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি ব...

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের
২৯ অক্টোবর ২০২৬

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জয়ের পর হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার জা...

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা
২৯ অক্টোবর ২০২৬

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা

ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে কম্পাউন্ড নারী এককে সোনা জিতেছেন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে