গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ০২:২৬ এএম ২০২৬
ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা
ছবি

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থ, কোচিং স্টাফ ও পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ফল যাই হোক না কেন, এই দল ইতোমধ্যেই ইতিহাসের অংশ হয়ে গেছে।

রোববার দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচের আগে দলের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে মেসি লিখেছেন, "আগামীকাল যা–ই ঘটুক না কেন, এই দল ইতিহাস লিখে ফেলেছে।"

৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, "এত বছর ধরে শুধু শিরোপা জয়ই নয়, পুরো পথচলাটাই সবচেয়ে সুন্দর ছিল। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।"

নিজের সতীর্থ, কোচিং স্টাফ এবং জাতীয় দলের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি আরও লেখেন, "আমার প্রতিটি সতীর্থকে, কোচিং স্টাফকে এবং প্রতিদিন জাতীয় দলকে একটি পরিবারের মতো ধরে রাখতে যারা কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা–ই ঘটুক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখেছে, যা আমরা কখনও ভুলব না এবং কেউ মুছেও ফেলতে পারবে না। ভামোস আর্জেন্টিনা!"

ফাইনালের আগের রাতে পুরো আর্জেন্টিনা দল শেষবারের মতো একটি দলীয় ছবি তোলে। সেই ছবিতে মেসির পাশে ছিলেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। এছাড়া খেলোয়াড়, কোচিং স্টাফ, চিকিৎসক, কিটম্যান, রাঁধুনি, সহায়ক কর্মী এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াসহ পুরো প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। পরে দলের অন্য খেলোয়াড়রাও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন।

ব্রাজিল ২০১৪ ও কাতার ২০২২-এর পর এটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। একই সঙ্গে ইতালি ও ব্রাজিলের পর টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের বিরল কীর্তি গড়ার সুযোগও রয়েছে আর্জেন্টিনার সামনে।

এসি/আপ্র/১৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই