গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৩৩ এএম ২০২৬
ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্পেন। ফুটবলের সবচেয়ে বড় শিরোপার লড়াই শেষ হলেও দুই দলের আরেকটি বহুল প্রতীক্ষিত ম্যাচ ‘ফিনালিসিমা’ নিয়ে আবারো আলোচনা শুরু হয়েছে। এক প্রতিবেদনে এই আন্তঃমহাদেশীয় এ লড়াইয়ের সম্ভাব্য সূচি সামনে আসায় সমর্থকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

ক্রীড়া সংবাদমাধ্যম ওয়ার্ল্ড সকার টকের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের আগে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের এই ম্যাচ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে সেটি অনুষ্ঠিত হয়নি। তবে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের শিরোপা জয়ের পর ফিনালিসিমা ম্যাচটি আবারো সূচিতে ফিরতে পারে।

ফিনালিসিমা হলো উয়েফা ইউরো চ্যাম্পিয়ন এবং কনমেবল কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচ। ইতিহাসে ভিন্ন ভিন্ন নামে এই প্রতিযোগিতা থাকলেও ২০২২ সালে বর্তমান নামে এটি ফিরে আসে। সেবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

দ্বিতীয় আসরে মুখোমুখি হওয়ার কথা ছিল স্পেন ও আর্জেন্টিনার। তবে সেই ম্যাচ আর মাঠে গড়ায়নি। তার পরিবর্তে ফুটবলপ্রেমীরা এই দুই দলকে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে দেখেন, যেখানে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে স্পেন নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতে।

বিশ্বকাপের আগে ২০২৬ সালের মার্চে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা ছিল। ২০২২ বিশ্বকাপের ফাইনালও এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছিল।

কিন্তু মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দলগুলোর ভ্রমণ ও আয়োজনসংক্রান্ত পরিকল্পনা জটিল হয়ে পড়ে। ফলে আয়োজকদের বিকল্প ভাবতে হয়।

পরবর্তীতে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হয়েছিল। এছাড়া স্পেন ও আর্জেন্টিনায় দুটি লেগে (হোম ও অ্যাওয়ে) ম্যাচ আয়োজনের প্রস্তাবও ওঠে। তবে কোনো প্রস্তাবই সংশ্লিষ্ট পক্ষগুলোর সর্বসম্মত সমর্থন পায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।

ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরেভালোর প্রতিবেদনে বলা হয়েছে, বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা চলতি বছরের নভেম্বরেই অনুষ্ঠিত হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এমনকি কাতার সরকার এই ম্যাচ আয়োজনের স্বত্বও এরই মধ্যে কিনে নিয়েছে বলে দাবি করা হয়েছে।

যদি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়, তাহলে ইউরো ও কোপা আমেরিকার শিরোপা জয়ের পর থেকে যে ম্যাচটির অপেক্ষায় ছিলেন সমর্থকেরা, সেটি অবশেষে অনুষ্ঠিত হবে। যদিও উয়েফা ও কনমেবল এখনো আনুষ্ঠানিকভাবে ম্যাচটির সূচি ঘোষণা করেনি, তবুও এই প্রতিবেদন ইতোমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। একই সঙ্গে লুসাইল স্টেডিয়াম আবারো একটি বড় আন্তর্জাতিক ফাইনালের মঞ্চ হতে পারে।

২০২২ বিশ্বকাপের ঐতিহাসিক ফাইনাল আয়োজনের মাধ্যমে লুসাইল স্টেডিয়াম ইতোমধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে পরিচিতি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনেও ব্যাপক বিনিয়োগ করেছে কাতার। ফিনালিসিমা আয়োজন করতে পারলে বৈশ্বিক ফুটবলে দেশটির অবস্থান আরো শক্তিশালী হবে।

ফিনালিসিমার আগেই ভাগ্যের পরিহাসে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় স্পেন ও আর্জেন্টিনা।

ম্যাচজুড়ে বলের দখল ও খেলার নিয়ন্ত্রণ ধরে রেখে আর্জেন্টিনাকে খুব কম আক্রমণের সুযোগ দেয় স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেস জয়সূচক গোল করেন। এর আগে অতিরিক্ত সময় শুরুর ঠিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় আর্জেন্টিনাকে।

দুই ফুটবল পরাশক্তির লড়াই হওয়ায় সমর্থকরা রোমাঞ্চকর একটি ফাইনালের প্রত্যাশা করেছিলেন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচটি আরও শারীরিক লড়াইয়ে রূপ নেয়। আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ছন্দে ফিরতে পারেনি, আর স্পেন ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা করে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল আদায় করে নেয়।

এসি/আপ্র/২২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৬

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগ...

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার
২৯ অক্টোবর ২০২৬

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি ব...

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের
২৯ অক্টোবর ২০২৬

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জয়ের পর হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার জা...

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা
২৯ অক্টোবর ২০২৬

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা

ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে কম্পাউন্ড নারী এককে সোনা জিতেছেন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে