গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দা হান্ড্রেড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:২১ এএম ২০২৬
শুরুর আগেই শেষ মুস্তাফিজের দা হান্ড্রেড
ছবি

ছবি সংগৃহীত

ফিটনেস পরীক্ষা পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না। মুস্তাফিজুর রহমানের দা হান্ড্রেড ভাগ্য নির্ধারিত হয়ে গেল আগেই। ইংল্যান্ডের ১০০ বলের এই ক্রিকেট আসরে খেলতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ পেসার। 

মুস্তাফিজের ছিটকে পড়ার খবর জানিয়ে বার্মিংহাম ফিনিক্স বৃহস্পতিবার জানায়, সময়মতো বদলি ক্রিকেটারে নাম জানাবে তারা। বাংলাদেশের প্রথম ক্রিকেটারের হিসেবে দা হান্ড্রেডে খেলার কথা ছিল মুস্তাফিজের। 

কিন্তু চোটের কারণে তাকে নিয়ে টানাপেড়েন চলছিল বেশ কদিন ধরেই।


গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়েন মুস্তাফিজ। তখন বিসিবি থেকে বলা হয়েছিল, সুস্থ হয়ে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগবে তার। 

 

এর চার দিন পর বার্মিংহাম ফিনিক্স বিবৃতিতে জানিয়েছিল, পূর্ব নির্ধারিত সময়েই মুস্তাফিজ যোগ দেবেন দলের সঙ্গে এবং তারা নিজেরা পরখ করে দেখবে তার চোটের অবস্থা। 

কিন্তু মুস্তাফিজ শেষ পর্যন্ত ইংল্যান্ডে যেতে পারেননি। বার্মিংহাম ফিনিক্স ও বিসিবির মেডিকেল বিভাগ মিলে সিদ্ধান্ত নিয়েছিল, দেশেই ফিটনেস পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে তাকে নিয়ে। 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছিলেন, আগামী সোমবার এই ফিটনেস পরীক্ষা হবে। 

তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল আরও আগেই। বাংলাদেশ সামনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়াতে। মুস্তাফিজ শুধু সাদা বলের ক্রিকেটেই খেলে থাকেন। তাকে নিয়ে তাই জাতীয় দলের দুর্ভাবনা নেই আপাতত।

ডিসি/আপ্র/২৩/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই