গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৪২ এএম ২০২৬
অক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে ব্রাজিল। আগামী সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরের শুরুতে তিনটি ম্যাচ খেলবে সেলেসাওরা। এর মাঝে ভারতে তাদের একটা ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। 

ইএসপিএন ব্রাজিল তাদের প্রতিবেদনে লিখেছে, দুটি প্রীতি ম্যাচ ইতোমধ্যেই চূড়ান্ত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ২৫ ও ২৯ সেপ্টেম্বর যথাক্রমে টাউন্সভিল ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার সাথে খেলবে কার্লো আনচেলত্তির দল।


অন্য প্রীতি ম্যাচটি হতে পারে ভারতে, অক্টোবরের শুরুর দিকে। দুই পক্ষের আলোচনা সফল হলে, ম্যাচটি হতে পারে কলকাতায়। অবশ্য এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে, তা চূড়ান্ত হয়নি এখনও। 

সিবিএফ ও আয়োজকদের মধ্যে আলোচনা শুরু হয়েছিল বিশ্বকাপ চলাকালীন সময়ে এই অঞ্চলে ব্রাজিল সমর্থকদের ব্যাপক উপস্থিতি, প্রতিযোগিতা জুড়ে ব্রাজিলের জার্সি পরা সমর্থকদের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে। 

 

ইএসপিএন জানিয়েছে, ব্রাজিলের ম্যাচ আয়োজনে আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারও; কিন্তু আলোচনা কেবল এগিয়েছে ভারতের সাথে। গণমাধ্যমটি আরও জানিয়েছে, দুই পক্ষ আনুষ্ঠানিক চুক্তির পথেই আছে। 

এ মুহূর্তে ছোটখাট কিছু বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছানো বাকি। সিবিএফ-এর কাছ থেকে ইএসপিএন নিশ্চিত হতে পেরেছে, ২০২৭ সালে সংস্থাটির লক্ষ্য ব্রাজিলে প্রীতি ম্যাচের সংখ্যা বাড়ানো। 

এ জন্য এমন শহরগুলো ম্যাচে আয়োজনের জন্য বেছে নেওয়া হবে, যেখানে সাধারণত জাতীয় দলের ম্যাচ থাকে না ফিফা উইন্ডোতে। 

‘ফিফা সুপার ডেট’-ফিফা নতুন উইন্ডোর মডেল। ১৬ দিন পর্যন্ত এই উইন্ডোর স্থায়ীত্ব। এই সময়ের মধ্যে প্রতিটি জাতীয় দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে।

ডিসি/আপ্র/২৫/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই