গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রোজারিওতে পারিবারিক ক্লাবের ম্যাচে গ্যালারিতে মেসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:১৩ এএম ২০২৬
রোজারিওতে পারিবারিক ক্লাবের ম্যাচে গ্যালারিতে মেসি
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপে রানার্সআপ হওয়ার হতাশা পেছনে ফেলে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। নিজ শহর রোজারিওতে অবস্থানকালে পরিবারের মালিকানাধীন ক্লাবের ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়ে আবারো আলোচনায় এসেছেন তিনি।

শনিবার আর্জেন্টিনার চতুর্থ বিভাগের ম্যাচে লিওনেস দে রোজারিও ও সেন্ট্রাল কর্ডোবার মুখোমুখি লড়াই দেখতে মাঠে যান মেসি। তবে তার উপস্থিতি দলের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারেনি। ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে লিওনেস দে রোজারিও।

লিওনেস দে রোজারিও ক্লাবটির সভাপতি মেসির বড় ভাই মাতিয়াস মেসি। ২০১৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি মেসি পরিবারের ক্রীড়া উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে যাত্রা শুরু করে।

পরিবারের এই উদ্যোগের প্রতি সমর্থন জানাতেই গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবল তারকা।

মেসির উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই স্টেডিয়াম ও আশপাশের এলাকায় সমর্থকদের ভিড় জমে। অনেকেই শুধু এক নজর মেসিকে দেখার আশায় মাঠের বাইরে অপেক্ষা করেন।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচের পর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে গত মঙ্গলবার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে নিজ শহর রোজারিওতে ফেরেন মেসি।

এদিকে, আর্জেন্টিনা দলের অন্য সদস্যদের বড় একটি অংশ রাজধানী বুয়েনস আইরেসে পৌঁছে সমর্থকদের সংবর্ধনা গ্রহণ করেন। এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খোলা বাসে করে তারা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ কেন্দ্রে যান, যেখানে হাজারো সমর্থক রানার্সআপ দলকে অভ্যর্থনা জানান।

বিশ্বকাপ শেষে আপাতত পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মেসি। কয়েকদিন বিশ্রামের পর তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মিয়ামির হয়ে ক্লাব ফুটবলে যোগ দেবেন।

বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেসি। ফাইনালে হারলেও তিনি আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রতিযোগিতা শেষ করেন। এখন তার লক্ষ্য ইন্টার মিয়ামির হয়ে নতুন সাফল্য অর্জন করা।

এসি/আপ্র/২৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই