গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

এবার নিষিদ্ধ হলেন নেইমার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৪ এএম ২০২৬
এবার নিষিদ্ধ হলেন নেইমার
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেই ঝলক দেখিয়েছেন নেইমার। শাপকোয়েন্সের বিপক্ষে দলের হয়ে জোড়া গোল করে সমতা ফিরিয়েছেন তিনি। তবে মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পরপরই দুঃসংবাদ পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরপর কার্ড দেখার খেসারত হিসেবে আবার নিষিদ্ধ হতে হয়েছে তাকে।

ম্যাচের প্রথমার্ধে সান্তোস দাপট দেখাতে না পারলেও বিরতির ঠিক আগেই দলকে এগিয়ে দেন নেইমার। সতীর্থ বারিয়ালের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় গোলটি করেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পরপর দুই গোল করে ম্যাচে এগিয়ে যায় সফরকারী শাপকোয়েন্স। 

পরাজয় এড়াতে ম্যাচের শেষ দিকে এক পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে সান্তোস। প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখার সুবাদে ৮৯ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতরে ক্যাবায়েরোকে ফাউল করেন শাপকোয়েন্সের ব্রুনো মাতিয়াস। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-২ ব্যবধানে সমতায় ফেরান নেইমার।

তবে খেলার শুরু থেকেই রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড় ব্রুনো তুবারা তাকে ফাউল করলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান।

ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী, টানা তিনটি হলুদ কার্ড দেখলে পরবর্তী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখলেন এই তারকা ফরোয়ার্ড। চলতি মৌসুমে তার সংগৃহীত হলুদ কার্ডের সংখ্যা দাঁড়াল ছয়টিতে। এর আগেও একবার একই কারণে তিনি এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন।

এসি/আপ্র/২৬/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো র...

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক
২৬ জুলাই ২০২৬

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক

২০২৬ ফিফা বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর সঙ্গে জড়িয়ে থাকা নানা ঐতিহাসিক স্মারক নিলামে তুলেছে বিশ্বখ...

রোজারিওতে পারিবারিক ক্লাবের ম্যাচে গ্যালারিতে মেসি
২৬ জুলাই ২০২৬

রোজারিওতে পারিবারিক ক্লাবের ম্যাচে গ্যালারিতে মেসি

বিশ্বকাপে রানার্সআপ হওয়ার হতাশা পেছনে ফেলে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই