গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:২২ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:০১ এএম ২০২৬
অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। প্রাথমিকভাবে চার বছরের চুক্তিতে দায়িত্ব নিয়েছেন তিনি।

২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে ক্লাব ফুটবলে আর ফেরেননি জিদান। বিভিন্ন ক্লাবের প্রস্তাব পেলেও তিনি ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় ছিলেন।

৫৪ বছর বয়সী এই কিংবদন্তি দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হলেন। ২০১২ সাল থেকে ফ্রান্সের দায়িত্বে থাকা দেশম চলতি মাসে বিশ্বকাপে দলের চতুর্থ স্থান অর্জনের পর দায়িত্ব ছাড়েন। তার নেতৃত্বে ২০১৮ সালে বিশ্বকাপ এবং ২০২২ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফ্রান্স।

প্যারিসে ফরাসি ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে আয়োজিত পরিচিতি অনুষ্ঠানে জিদান বলেন, ‘ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্বই ছিল একমাত্র পদ, যা আমি নিতে চেয়েছিলাম। গত চার-পাঁচ বছরে বিভিন্ন ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, কারণ আমি ফ্রান্সের অপেক্ষায় ছিলাম।’

খেলোয়াড়ি জীবনে ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো জয়ের অন্যতম নায়ক ছিলেন জিদান। ওই বিশ্বকাপজয়ী দলে তার সতীর্থ ছিলেন দেশমও।

কোচ হিসেবে এখন পর্যন্ত শুধু রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেছেন জিদান। তার অধীনে স্প্যানিশ ক্লাবটি ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ে। আধুনিক ফুটবলে একটানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের এমন কীর্তি আর কোনো কোচ দেখাতে পারেননি।

এবার সেই সফল কোচিং অভিজ্ঞতা নিয়েই ফ্রান্স জাতীয় দলে নতুন অধ্যায় শুরু করলেন জিদান। সমর্থকদের প্রত্যাশা, খেলোয়াড় হিসেবে যেমন দেশকে বিশ্বসেরা করেছিলেন, তেমনি কোচ হিসেবেও ফ্রান্সকে আবার বড় কোনো আন্তর্জাতিক শিরোপা এনে দিতে পারবেন তিনি।

এসি/আপ্র/২৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই