গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:১৬ এএম ২০২৬
কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দ ধরে রেখে ফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান ও নেপাল মুখোমুখি ছিল। ওই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে বুধবার ফাইনালে খেলবে বাংলাদেশ।

চলতি আসরে সেমিফাইনালসহ মোট ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে দলটি। টুর্নামেন্টের শুরুতে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারানোর পর নেপাল ও কাজাখস্তানকেও একই ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে হারতে হয়।

রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ। এরপর সেমিফাইনালে উজবেকিস্তানের বিপক্ষে একতরফা জয় তুলে নিয়ে প্রথমবারের মতো শিরোপার আরো কাছাকাছি পৌঁছেছে দলটি।

আট দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বুধবার। পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়েছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

এসি/আপ্র/২৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই