গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাতীয় দলকে বিদায় জানালেন নেইমার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:০৭ এএম ২০২৬
জাতীয় দলকে বিদায় জানালেন নেইমার
ছবি

ছবি সংগৃহীত

ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর অবসরের ইঙ্গিত দিলেও এবার তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জাতীয় দলের সঙ্গে তার অধ্যায় শেষ।

মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর সান্তোসের হয়ে ম্যাচ শেষে মিশ্র সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

নেইমার বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক স্মরণীয় মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।’

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিল বিদায় নেয়। ওই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে তিনি বলেছিলেন, বিশ্বকাপ জয়ের স্বপ্নের সেখানেই ইতি ঘটেছে।

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করলেন।

জাতীয় দলের হয়ে তার সবচেয়ে বড় সাফল্য ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ জয়। এছাড়া ২০১৬ সালে রিও অলিম্পিকে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক এনে দেন অধিনায়ক হিসেবে। তবে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল।

এদিকে সম্প্রতি সান্তোসের ড্রেসিংরুমে তরুণ সতীর্থদের ভর্ৎসনা করার অভিযোগও নাকচ করেছেন নেইমার। তার দাবি, এসব খবর ভিত্তিহীন। ম্যাচ শেষে তিনি শুধু দলকে আরও ভালো খেলতে হবে বলে সতীর্থদের উৎসাহিত করেছিলেন। অধিনায়ক হিসেবে এমন কথা বলা নিজের দায়িত্ব বলেও উল্লেখ করেন ব্রাজিলিয়ান এই তারকা।

এসি/আপ্র/২৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই