গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৩১ এএম ২০২৬
নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। 

 

বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এ সিদ্ধান্তের ঘোষণা দেন। এর মাধ্যমে সীমিত ওভারের দুই সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টি  দলকে নেতৃত্ব দেবেন লিটন। 

বিসিবি সভাপতি তামিম জানান, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তার বিশ্বাস, একই অধিনায়কের নেতৃত্বে দুই সংস্করণের সাদা বলের ক্রিকেট পরিচালিত হলে দলের পরিকল্পনা ও প্রস্তুতিতে আরও বেশি ধারাবাহিকতা আসবে। এর মাধ্যমে ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব শেষ হলো মিরাজের। 


২০২৫ সালের জুনে নেতৃত্ব পাওয়ার পর তার অধীনে বাংলাদেশ ২৪টি ওয়ানডে খেলেছিল। সেই সময়ে দলের পারফরম্যান্স প্রত্যাশামতো না হওয়ায় নেতৃত্বে পরিবর্তনের আলোচনা জোরালো হয়ে ওঠে। 

অন্যদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ইতোমধ্যেই দায়িত্ব পালন করছেন লিটন। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে তার নেতৃত্ব ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। 

এবার ওয়ানডের দায়িত্বও পাওয়ায় বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টেস্ট দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্তই। অর্থাৎ বিসিবি আবারও দুই অধিনায়কের কাঠামোয় ফিরেছে টেস্টে শান্ত এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লিটন।

ডিসি/আপ্র/২৯/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই