গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশের ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০০ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:০৫ এএম ২০২৬
দেশের ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আনচেলত্তি
ছবি

ছবি সংগৃহীত

ইতালির জাতীয় পুরুষ দলের কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করলেন কার্লো আনচেলত্তি। সেই সঙ্গে জানালেন, ওই প্রস্তাবে সাড়া না দেওয়ার কারণ। 

ব্রাজিলের দায়িত্বের প্রথম বছরে যে সমর্থন পেয়েছেন, সেটাকে উপেক্ষা করতে চাননি তিনি। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর, এখনও জাতীয় দল পুনর্গঠনের চেষ্টা করছে ইতালি। 

সেই লক্ষ্যেই শুরুতে আনচেলত্তিকে কোচ করতে চেয়েছিল তারা। তাকে সরাসরি প্রস্তাবও দেন ইতালির ফুটবল ফেডারেশনের স্বল্প মেয়াদের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি, যার সঙ্গে আনচেলত্তি এসি মিলানে খেলেছেন এবং পরবর্তীতে তাকে আবার কোচিংও করিয়েছেন। 

গত সপ্তাহে মালদিনি নিজেও আনচেলত্তিকে প্রস্তাব দেওয়ার কথা জানান। আর বুধবার ইসপিএনকে সেটাই নিশ্চিত করেন আনচেলত্তি।


“(ইতালির দায়িত্ব না নেওয়ার কারণ) চুক্তির কোনো ব্যাপার নয়; এটা কারণ নয়। 

কারণ হলো, সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) ও এই দেশের সঙ্গে আমার একটা অঙ্গীকার আছে, কারণ এখানে প্রথম বছরে তারা আমাকে দারুণ উষ্ণতায় স্বাগত জানিয়েছে। “আমি এখানে থাকতে চাই। অবশ্যই ইতালিয়ান ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু আমি এখানে থাকতে চাই। 

কারণ আমি মনে করি, যে দেশের মানুষ, যে সংস্থা আমাকে উষ্ণতায় স্বাগত জানিয়েছে, এবং আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, সেখানে থেকে যাওয়া শ্রেয়।” ক্লাব ফুটবলের দারুণ সফল এই কোচের হাত ধরে এবারের বিশ্বকাপ অবশ্য একদমই ভালো কাটেনি ব্রাজিলের। নরওয়ের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় তারা। 

তবে আগামী বিশ্বকাপ পর্যন্ত তার ওপরই ভরসা রেখেছে সিবিএফ। আনচেলত্তি ‘না’ বলার পর, পেপ গুয়ার্দিওলাও ইতালির প্রস্তাব ফিরিয়ে দেন। 

এরপর সম্ভাবনা জাগে আন্দ্রেয়া পিরলোর দায়িত্ব নেওয়ার। সেটাও আলোর মুখ দেখেনি। পরে রবের্তো মানচিনিকে দ্বিতীয় মেয়াদে ফিরিয়েছে চারবারের বিশ্বকাপ জয়ীরা।

ডিসি/আপ্র/৩০/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই