গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন শান্ত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৩ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৩৯ এএম ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন শান্ত
ছবি

ছবি সংগৃহীত

ঢাকার আকাশে সকাল থেকে মেঘের ঘনঘটা। কখনো ঝিরিঝিরি বৃষ্টি আবার এক ফালি রোদ। এরমধ্যে শেরে-ই বাংলার মাঠে অনুশীলন সেরেছেন বাংলাদেশ টেস্ট দলের সদস্যরা। 

 

পরে সংবাদ সম্মলেন আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চলতি জুলাই মাসে প্রায় দিনেই বৃষ্টি দেখা গিয়েছে। যে কারণে বাংলাদেশ দলের কিছুটা হলেও অনুশীলন করতে অসুবিধা হয়েছে। 

যা অস্ট্রেলিয়া সিরিজের আগে একটু ঘাটতি দেখছেন অধিনায়ক শান্ত।  তিনি বলেন, ‘বৃষ্টির কারণে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। তবুও গ্রানাইটে, বোলিং মেশিনে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। 

প্রস্তুতির কথা বললে একটু তো ঘাটতি আছে।’ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া নিয়ে শান্ত বলেন,‘অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলছি, আমরা খুবই ভাগ্যবান। যদিও আমার মনে হয় গত ২৩ বছরে আমাদের সেখানে আরও ম্যাচ খেলা উচিত ছিল।

 অস্ট্রেলিয়াতে আমাদের লক্ষ্য থাকবে কত ভালো ক্রিকেট খেলা যায়। আমরা যেভাবে খেলছি সেটা যেন কন্টিনিউ করতে পারি। আমরা যেন এর নিচে না যাই।’ দলের পেসারদের ওপর বিশ্বাস রেখে শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেসাররা ২০ উইকেট নিতে পারবে বলে বিশ্বাস করি।

 পেসারদের সঙ্গে দুজন অভিজ্ঞ স্পিনারও আছে। মুশফিক ছাড়া বাকিরা সবাই অভিজ্ঞ। তাদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে।’

ডিসি/আপ্র/৩০/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই