গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অস্ট্রেলিয়া তারকার অবসরের ঘোষণা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:১৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:১১ এএম ২০২৬
অস্ট্রেলিয়া তারকার অবসরের ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি। ওয়ানডে ও দিবা-রাত্রির ম্যাচে দলকে নেতৃত্ব দিলেও খেলবেন না টি-টোয়েন্টিতে। বিশ্বকাপ প্রস্তুতি ব্যাঘাত না ঘটাতে সংক্ষিপ্ত সংস্করণে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

২০১০ সালে ১৯ বছর বয়সে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হিলির। যে সময়ের মধ্যে অবসরের কথা তিনি বলেছেন, পরিকল্পনা অনুযায়ী সেটা হলে ক্যারিয়ার শেষে ১৬২ টি-টোয়েন্টি, ১২৬ ওয়ানডে ও ১১ টেস্ট ম্যাচ খেলবেন তিনি।

২০২৩ সালে মেগ ল্যানিংয়ের অবসরের পর অস্ট্রেলিয়ার পূর্ণকালীন অধিনায়ক হন হিলি। অধিনায়ক হিসেবে তার অন্যতম সেরা অর্জন ছিল ইংল্যান্ডের বিপক্ষে মাল্টি-ফরম্যাট অ্যাশেজে ১৬-০ তে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা।

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়া হিলির নেতৃত্বে সেমিফাইনালে পৌঁছায়।

অবসরের ঘোষণায় হিলি বলেন, ‘এই ভারতের সিরিজ অস্ট্রেলিয়ার জন্য আমার শেষ সিরিজ হবে। এতে মিশ্র অনুভূতি কাজ করছে। দেশকে প্রতিনিধিত্ব করা আমার জন্য সবসময়ই গর্বের, কিন্তু দীর্ঘ সময় ধরে যে প্রতিযোগিতামূলক মানসিকতা আমাকে চালিত করেছিল, তা আর আগের মতো নেই। সময়টা ঠিক মনে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমি এই বছরের টি-বিশ্বকাপে যাচ্ছি না এবং তাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও থাকছি না। তবে ওয়ানডে ও টেস্টে অধিনায়ক হয়ে দেশের হয়ে শেষ সিরিজটি খেলতে আমি উচ্ছ্বসিত।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ হিলির ক্রিকেটে অবদানের প্রশংসা করে তাকে ‘সব সময়ের একজন সেরা আক্রিকেটার’ বলে উল্লেখ করেছেন এবং মাঠের ভিতরে ও বাইরে তার প্রভাবকে প্রশংসা করেছেন।

এসি/আপ্র/১৩/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই