গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মেনু

নতুন স্ট্রাইকার চান বার্সা কোচ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪৭ এএম ২০২৬
নতুন স্ট্রাইকার চান বার্সা কোচ
ছবি

ছবি সংগৃহীত

নতুন মৌসুমের আগে দলে একজন স্ট্রাইকার চান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। সম্ভাব্য দলবদল নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যেও কাতালান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডেকোর ওপর পূর্ণ আস্থা রাখছেন জার্মান এই কোচ। 

আতলেতিকো মাদ্রিদ থেকে আর্জেন্টিনার হুলিয়ান আলভারেসকে দলে টানার স্বপ্ন এখনও দেখছে বার্সেলোনা। 

পাশাপাশি আরও কয়েকজন স্ট্রাইকারের নামও শোনা যাচ্ছে। বার্সেলোনার ছেড়ে পিএসজিতে যোগ দিতে পারেন ফেররান তরেস, এমন গুঞ্জন রয়েছে। আর এই জল্পনা স্প্যানিশ ক্লাবটির একজন নতুন ‘নাম্বার নাইন’ দলে নেওয়ার প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে।


ইংল্যান্ডে বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পের শেষ অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফ্লিক। সেখানে স্পষ্ট করে জানিয়েছেন, দলে একজন নতুন স্ট্রাইকার চান তিনি। 

 

তবে এনিয়ে অস্থির হচ্ছেন না বার্সেলোনার কোচ। তার বিশ্বাস, ডেকো প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। “এটা দলের পরিস্থিতির ওপর নির্ভর করে। আমাদের অপেক্ষা করতে হবে। 

ডেকোর ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে এবং আমরা জানি, আমাদের কিছুটা একটা করতে হবে। ফেররানের ভবিষ্যতের ওপরও এটা নির্ভর করছে। দেখা যাক, কি করা যায়।” 

বর্তমানে বার্সেলোনার আক্রমণভাগে আছেন- লামিন ইয়ামাল, হাফিনিয়া, দানি ওলমো, ফের্মিন লোপেস, ফেররান তরেস ও নতুন যোগ দেওয়া অ্যান্থনি গর্ডন ও কারিম আদেইয়েমি। 

এছাড়া একাডেমি থেকে উঠে আসা এব্রিমা তুনকারা ও হামজা আবদেলকারিমকেও দেখা হচ্ছে বিকল্প হিসেবে। চুক্তির মেয়াদ শেষে গত মৌসুমের পর বার্সেলোনা ছেড়ে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব শিকাগো ফায়ারে যোগ দেন রবের্ত লেভানদোফস্কি। 

পোলিশ তারকা স্ট্রাইকারের বিকল্প হিসেবে কাউকে খুঁজছেন ফ্লিক। গ্রীষ্মের দলবদলের সময় শেষ হতে এখনও এক মাস বাকি। তাই, নতুন স্ট্রাইকার দলে ভেড়াতে অনেক সময়ই পাচ্ছে বার্সেলোনার।

ডিসি/আপ্র/০৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপের আগে নতুন চুক্তি, বিশ্বকাপের পর বিদায়
০৪ আগস্ট ২০২৬

বিশ্বকাপের আগে নতুন চুক্তি, বিশ্বকাপের পর বিদায়

বিশ্বকাপের আগে নতুন চুক্তি, বিশ্বকাপে নকআউট পর্বে পা রাখা। তার পরও দায়িত্বে টিকতে পারলেন না ভ্লাদিমি...

ভবিষ্যতে ইংল্যান্ডের কোচ হতে চান বেন স্টোকস
০৪ আগস্ট ২০২৬

ভবিষ্যতে ইংল্যান্ডের কোচ হতে চান বেন স্টোকস

সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সম্প্রতি জান...

মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
০৪ আগস্ট ২০২৬

মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

চলতি মাসেই হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে ২ টি-টোয়েন্টি এবং অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ৩ ওয়া...

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয় ঘিরে নতুন বিতর্ক
০৪ আগস্ট ২০২৬

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয় ঘিরে নতুন বিতর্ক

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়কে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মারি-জর্জ বুফ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে