গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:৪২ এএম ২০২৬
সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা
ছবি

ছবি সংগৃহীত

মাগুরা শহরের কেশবমোড় এলাকায় সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়ির জানালার কাচে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এ সময় পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে বাড়ির লোহার গেটের ওপরের অংশে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

হামলার সময় সাকিব আল হাসানের পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন প্রতিবেশীরা। বাড়িটিতে বর্তমানে শুধু একজন তত্ত্বাবধায়ক থাকেন।

সাকিবের প্রতিবেশী আহসান হাবিব বলেন, কয়েকজন যুবক এসে প্রথমে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর করেন। পরে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং লোহার গেটের ওপরের অংশে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, বাড়িটির নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী থাকায় হামলাকারীরা ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার বিকেলে নয়া দিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সাকিব আল হাসান। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই মাগুরায় সাকিবের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন সাকিব আল হাসান। তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
সানা/আপ্র/৬/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই