গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পারেদেসের দিকে নজর ইউরোপের বড় ক্লাবের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:২৭ এএম ২০২৬
পারেদেসের দিকে নজর ইউরোপের বড় ক্লাবের
ছবি

ছবি সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার ও বোকা জুনিয়র্সের অধিনায়ক লিসান্দ্রো পারেদেসকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। 

 

ক্লাবটির মিডফিল্ড শক্তিশালী করার সম্ভাব্য বিকল্প তালিকায় উঠে এসেছে ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ তারকার নাম। বাংলাদেশের ভিয়েতনামিজ সহকারী কোচকে নিয়ে ‘বিতর্ক’, ডুলি কী বলছেনবাংলাদেশের ভিয়েতনামিজ সহকারী কোচকে নিয়ে ‘বিতর্ক’, ডুলি কী বলছেন ইতালিয়ান সংবাদমাধ্যমের জোর গুঞ্জন, পারেদেসকে সান সিরোতে নিয়ে আসতে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক প্রস্তাব তৈরির কাজ চালাচ্ছে রফসোনেরিরা (এসি মিলান)। 

 

তবে এখন পর্যন্ত ক্লাব দুটির মধ্যে কিংবা খেলোয়াড়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও যোগাযোগ বা আলোচনা শুরু হয়নি। বোকা জুনিয়র্সের প্রাণভোমরা পারেদেস ক্লাব ছাড়বেন— এমন ভাবনা এক প্রকার অসম্ভব বললেই চলে। মাত্র এক বছর আগে ইউরোপীয় ফুটবলের দীর্ঘ ১১ বছরের পাঠ চুকিয়ে নিজের পুরোনো ক্লাব বোকায় ফেরেন এই ‘নম্বর ফাইভ’। 

 

ক্লাবের প্রতি তার আত্মত্যাগও সর্বজনবিদিত। চোটের ঝুঁকি নিয়ে কোপা লিবার্তাদোরেস খেলা কিংবা বিশ্বকাপের ঠিক পরপরই চার দিনের মাথায় ক্লাবের হয়ে মাঠে নেমে পড়া প্রমাণ করে বুয়েনস আইরেসের এই ক্লাবে তিনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ। 

 

এসব পরিসংখ্যান ও ক্লাবের প্রতি তার একাগ্রতা বিবেচনা করলে এই মুহূর্তে পারেদেসের আবারও ইউরোপিয়ান ফুটবলে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। 

 

তবে বার্তা সংস্থাগুলোর মতে, ফুটবল ক্যারিয়ারের একেবারে সায়াহ্নে এসে ৩২ বছর বয়সে ইউরোপের শীর্ষ মঞ্চে দ্যুতি ছড়ানোর জন্য এসি মিলানের এই সম্ভাব্য প্রস্তাবটিই হতে পারে পারেদেসের ক্যারিয়ারের শেষ সুযোগ। আগামী দিনগুলোতে মিলান আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায় কিনা, এখন সেটাই দেখার বিষয়।

ডিসি/আপ্র/০৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই