গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশের বিশ্বকাপ খেলা প্রসঙ্গে ইতিবাচক ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৩১ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৩৮ এএম ২০২৬
বাংলাদেশের বিশ্বকাপ খেলা প্রসঙ্গে ইতিবাচক ফিফা সভাপতি
ছবি

ছবি সংগৃহীত

ভবিষ্যতে বাংলাদেশের ফিফা বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখছেন বলে মন্তব্য করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ফুটবলের জনপ্রিয়তা বাড়তে থাকায় বাংলাদেশ ‘নিশ্চিতভাবেই একটি সুযোগ’ রাখে।

গতকাল শুক্রবার ইনস্টাগ্রামে এক অনুসারীর প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ইনফান্তিনো। ওই অনুসারী জানতে চান, বাংলাদেশ কি কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কি না। জবাবে ফিফা প্রধান স্পষ্ট ও উৎসাহব্যঞ্জক উত্তর দেন।

ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। ফিফার লক্ষ্য হলো বাংলাদেশসহ অন্যান্য দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।’

বাংলাদেশকে একটি ফুটবলপ্রেমী দেশ হিসেবে উল্লেখ করে ফিফা সভাপতি বলেন, ‘বাংলাদেশ একটি দুর্দান্ত ফুটবল দেশ, যেখানে ফুটবল দিন দিন আরো জনপ্রিয় হচ্ছে এবং তাদের অবশ্যই সুযোগ রয়েছে। বাংলাদেশি ফুটবল ও ফুটবলের সঙ্গে জড়িত মানুষদের উন্নয়নে ফিফা ব্যাপক বিনিয়োগ করছ।’

এছাড়া, বিশ্বজুড়ে প্রতিভার অস্তিত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও প্রতিভার কোনো ঘাটতি নেই। ইনফান্তিনোর ভাষায়, ‘বাংলাদেশসহ সারা বিশ্বেই প্রতিভা রয়েছে, এবং খুব দূরের নয় এমন ভবিষ্যতে আমরা বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে আগ্রহী।’

এসি/আপ্র/১৭/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই