গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ক্রিকেটারদের যে কৌশলে খেলতে বলেছিলেন মেন্টর মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:২১ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:২০ এএম ২০২৬
ক্রিকেটারদের যে কৌশলে খেলতে বলেছিলেন মেন্টর মাহমুদউল্লাহ
ছবি

ছবি সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়া জাতীয় দলকে গতকাল উড়িয়ে দিয়েছে বাংলাদেশ এইচপি দল। এসএম মেহরবের দল সফরকারীদের মাত্র ৬৯ রানে অলআউট করে দিয়ে ৮৯ রানের বড় জয় পায়। 

 

যেখানে তারা মেন্টর হিসেবে পাচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। তার কাছ থেকে এইচপি’র ক্রিকেটাররা নানা কৌশল শিখছেন। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ এইচপি সংগ্রহ করে ১৫৮ রান। জবাবে এইচপির স্পিনারদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া। 

 

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ’র পরামর্শে নিজেদের ব্যাটিং-বোলিংয়ে ইতিবাচক খেলার কথা জানালেন স্পিনার মোহাম্মদ রুবেল। গণমাধ্যমের সাথে আলাপকালে রুবেল বলেছেন, ‘উনি (রিয়াদ) আসলে আমাদের অনেক সাহায্য করছেন ব্যাটারদের। বোলারদেরকেও সাহায্য করেছেন। 

 

ইতিবাচক ক্রিকেট যেন খেলতে পারি, সেটা পেরেছি ভালো। যার যার পরিকল্পনা অনুযায়ী সবাই চেষ্টা করেছে ভালো করার। ইনশাআল্লাহ পরের ম্যাচে সবাই আরও ভালো করবে।’ স্পোর্টিং উইকেটের প্রশংসা করে এই স্পিনার বলেন, ‘উইকেট ভালো ছিল। ব্যাটাররাও অত খারাপ করেনি। 

আমরা অনেক দিন অনুশীলন করেছি। অস্ট্রেলিয়ার কন্ডিশন যেমন হবে সেভাবেই অনুশীলন করেছি। এখন ম্যাচ খেলতে পারছি। এর ফলে আমাদের ম্যাচ পরিস্থিতি বুঝতে সহজ হবে, পরিস্থিতি কী হবে না হবে এসব বুঝতে সাহায্য হচ্ছে। উইকেট স্লো না, একটু স্কিডি ছিল। 

 

ভালো উইকেট ছিল ব্যাটার-বোলার উভয়ের জন্য, স্পোর্টিং উইকেট ছিল।’ পরে মালয়েশিয়া দল নিয়ে রুবেল জানান, ‘ওদের নিয়ে (মালয়েশিয়া) আমাদের অত আইডিয়া ছিল না। আমরা টার্গেট করেছি নিজেদের শক্তির জায়গাতে থাকার জন্য। সেভাবেই চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। 

 

বোলিংয়ে বরাবরই আত্মবিশ্বাস থাকে। আমার মনে হয় আরেকটু ভালো করতে হবে। ইনশাআল্লাহ দেখা যাক। ওরা তুলনামূলক আমাদের চেয়ে একটু দুর্বল দল, তবুও টি-টোয়েন্টি খেলা। ওদের সম্পর্কে আমাদের আইডিয়া নেই, প্রথম ম্যাচ ছিল। সবাই চেষ্টা করেছে ভালো করার। পরের ম্যাচে আরও ভালো করার চেষ্টা করবে।’

ডিসি/আপ্র/০৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই