গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাতীয় দলের মতো ক্লাবেও রোনালদোর সতীর্থ কস্তা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৬ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:০৯ এএম ২০২৬
জাতীয় দলের মতো ক্লাবেও রোনালদোর সতীর্থ কস্তা
ছবি

ছবি সংগৃহীত

 লা লিগার ক্লাব মায়োর্কা থেকে মিডফিল্ডার সামু কস্তাকে দলে নিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাস্র। 

উভয় ক্লাবের পক্ষ থেকেই রোববার দলবদলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

সৌদি আরবের শীর্ষ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা এক্সে এক বার্তায় লিখেছে, “রোমাঞ্চকর এক যাত্রার শুরু। 

 

সামু পৌঁছেছে, আপনাদের জন্য লড়াই করতে।” 

 

২৫ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার এবারের বিশ্বকাপে পর্তুগাল দলের অংশ ছিলেন। শেষ ষোলোয় স্পেনের বিপক্ষে হেরে বিদায় নেওয়া দলটির হয়ে যদিও পাঁচ ম্যাচের কেবল একটিতে খেলার সুযোগ পান কস্তা। 

জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ক্যারিয়ারে এবারই প্রথম ক্লাব ফুটবলেও খেলবেন কস্তা। ২০২৩ সালের শুরু থেকে আল নাস্রে খেলছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো।

ডিসি/আপ্র/১০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই