গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

রূপকথার অভিযানে প্রথমবার বিশ্বকাপে মালাউই

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৯ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:৩৭ এএম ২০২৬
রূপকথার অভিযানে প্রথমবার বিশ্বকাপে মালাউই
ছবি

ছবি সংগৃহীত

বিশ্ব ফুটবলের মানচিত্রে মালাউই বড় কোনো নাম নয়। আফ্রিকার ফুটবলেই তো তারা পড়ে থাকে অনেকটা আড়ালে। সেই দেশই আলোকিত করবে বিশ্বকাপ! উইমেন’স আফ্রিকা কাপ অব নেশন্সে চমকপ্রদ পথচলায় দলটি জায়গা করে নিয়েছে আগামী বছরের ফিফা উইমেন’স বিশ্বকাপে। 

 

গ্রুপ পর্বে দারুণ চমক দেখানো দলটি রূপকথাময় পথচলা ধরে রাখে কোয়ার্টার-ফাইনালেও। মরক্কোর রাবাতে রোববার তারা ২-১ গোলে হারিয়ে দেয় আফ্রিকা ফুটবলের প্রতিষ্ঠিত শক্তি ঘানাকে। 

এই ফলাফল কতটা স্মরণীয়, তা বলে দেবে পরিসংখ্যানই। ফিফা উইমেন’স র‌্যাঙ্কিংয়ে মালাউই আছে ১৫৩ নম্বরে, আর ঘানা ৬০ নম্বরে! মেয়েদের ফুটবলে মালাউই পথচলা শুরু করে মাত্র এই শতাব্দীর শুরুর দিকে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে তারা ২০০২ সালে। 

সেই দলটিই জায়গা করে নিল বিশ্বমঞ্চে।


মালাউই এবার টুর্নামেন্ট শুরুই করে ভূমিকম্প ঘটিয়ে। প্রথম ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়ে দেয় আসরের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন ও র‌্যাঙ্কিংয়ে ১১৭ ধাপ এগিয়ে থাকা নাইজেরিয়াকে। 

পরের ম্যাচে তারা ৩-১ গোলে পরাজিত করে র‌্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা মিশরকে। গ্রপের শেষ ম্যাচে অবশ্য তারা হেরে যায় ৮৮ ধাপ এগিয়ে থাকা জাম্বিয়ার কাছে। 

তবে মুখোমুখি লড়াইয়ের ফলাফলে গ্রুপের শীর্ষে থেকেই কোয়ার্টারে পা রাখে তারা। সেখানেও হারিয়ে দিল তিনবার বিশ্বকাপে খেলা ঘানাকে।


উইমেন’স আফ্রিকা কাপ অব নেশন্সের সেমি-ফাইনালে ওঠা চার দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। মালাউইয়ের আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে আলজেরিয়া, মরক্কো ও ক্যামেরুন। ফাইনালে ওঠার লড়াইয়ে মালাউই লড়বে আলজেরিয়ার বিপক্ষে, স্বাগতিক মরক্কোর প্রতিপক্ষ ক্যামেরুন। 

উইমেন’স আফ্রিকা কাপ অব নেশন্সের এবার নতুন চ্যাম্পিয়ন পাওয়াও নিশ্চিত। আগের ৯ বিশ্বকাপের সবকটিতেই খেলা নাইজেরিয়া এবার কোয়ার্টার-ফাইনালে হেরেছে ক্যামেরুনের কাছে। 

 

তবে টানা দশম বিশ্বকাপে খেলার আশা তাদের শেষ হয়নি পুরোপুরি। জটিল এক প্লে-অফের লড়াইয়ে যেতে হবে তাদেরকে এখন, যেখান থেকে আফ্রিকার আরও দুটি দল বিশ্বকাপে পা রাখতে পারে। নারী বিশ্বকাপের দশম আসর আয়োজিত হবে আগামী জুন-জুলাইয়ে ব্রাজিলে।

ডিসি/আপ্র/১০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সেঞ্চুরির পরই ফিরলেন সাদমান, সাজঘরে তাওহীদও
২৯ অক্টোবর ২০২৬

সেঞ্চুরির পরই ফিরলেন সাদমান, সাজঘরে তাওহীদও

ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পরপরই আউট হয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর বিদায়ের...

শেষ মুহূর্তে দুই গোল হজম, শেষ গোলে হার এড়ালো মেসিরা
২৯ অক্টোবর ২০২৬

শেষ মুহূর্তে দুই গোল হজম, শেষ গোলে হার এড়ালো মেসিরা

লিওনেল মেসির দল ইন্টার মায়ামি ও এফসি সিনসিনাতির মধ্যকার ম্যাচে শেষ ১০ মিনিটে হয়েছে তিনটি গোল। ৬০ মিন...

মুখ ঢেকে তর্ক, লাল কার্ডের পর তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার
২৯ অক্টোবর ২০২৬

মুখ ঢেকে তর্ক, লাল কার্ডের পর তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

ফুটবলের নতুন নিয়ম অনুযায়ী, হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে তর্ক করায় লাল কার্ড দেখেছিলেন ব্রাজিল...

সাদমানের অপরাজিত ৯৯ রানের ইনিংসে বাংলাদেশের ভালো দিন
২৮ অক্টোবর ২০২৬

সাদমানের অপরাজিত ৯৯ রানের ইনিংসে বাংলাদেশের ভালো দিন

৯৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করাটা খুব একটা সুখকর হওয়ার কথা নয়। সেঞ্চুরির এত কাছে গিয়ে কিছু টেনশন, শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে