গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বাংলাদেশ অধিনায়কের সঙ্গে হাত মেলালো না ভারত অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:৫৭ এএম ২০২৬
বাংলাদেশ অধিনায়কের সঙ্গে হাত মেলালো না ভারত অধিনায়ক
ছবি

ছবি সংগৃহীত

ভারত-পাকিস্তান ক্রিকেটের আঁচ ভারত-বাংলাদেশ ক্রিকেটেও। পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে যা করেছিল ভারতীয় ক্রিকেট দল, এবার ঠিক তাই করলো তারা বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গেও। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয়রা। এবার ছোটদের ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ঠিক একই কাজ করলো বাংলাদেশের সঙ্গে।

জিম্বাবুয়ের বুলাওয়েতে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হলো বাংলাদেশ এবং ভারত। এই ম্যাচে টসের পর বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারকে এড়িয়ে গেলেন ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে।

ভারত-বাংলাদেশ উত্তেজনার আঁচ যে এবার ২২ গজে পড়েছে, তা এ ঘটনাতেই প্রমাণ হয়ে গেলো। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মাত্রে বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে করমর্দন না করায় ম্যাচ শুরুর আগেই বিতর্ক তৈরি হলো।

আয়ুষের হাতে ছিল টস কয়েন। ম্যাচ রেফারি ডিন কস্কার টসের নির্দেশ দিলে শূন্যে কয়েন ছুড়ে দেন আয়ুষ। আবরার ‘টেল’ বলেন। কয়েন মাটিতে পড়ার পর ডিন জানান, বাংলাদেশ টস জিতেছে। এরপরই সরে যান আয়ুষ। বাংলাদেশের সহ-অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি। আয়ুষ মাত্রে সরে দাঁড়ানোয় আবরারও উদ্যোগি হয়ে গিয়ে আর হাত মেলাননি। উল্লেখ্য, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম টসের সময় প্রস্তুতি হতে না পারায় তিনি টস করতে পাঠান সহ-অধিনায়ককে।

গত এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের অন্য ক্রিকেটারেরাও পাক ক্রিকেটারদের এড়িয়ে গিয়েছিলেন। পরে ভারত-পাকিস্তান ছোটদের এবং নারী ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছিল। এবার ভারত-বাংলাদেশ ক্রিকেটেও একই ঘটনা ঘটল। এ বার শুরু হল ছোটদের ক্রিকেট থেকে।

গত বছর কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটের স্বাভাবিক সৌজন্য এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। যার বাস্তবায়ন ঘটিয়েছিলেন সূর্যকুমার যাদবরা। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মাহসিন নাকভির হাত থেকে ট্রফিও নেননি।

এবার ভারত-বাংলাদেশ রাজনৈতিক উত্তাপের আঁচ পড়ল ২২ গজে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানে বাদ দেওয়ার পর দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক শিথিল হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। তা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে এখনও স্নায়ুযুদ্ধ চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

এই পরিস্থিতিতে ছোটদের বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আবরারের সঙ্গে হাত না মিলিয়ে আয়ুষও ভারতীয় শিবিরের অনমনীয় অবস্থানের বার্তা দিয়ে দিলেন।

এসি/আপ্র/১৭/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই