গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৫৪ এএম ২০২৬
অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
ছবি

ছবি সংগৃহীত

বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান।

প্রায় এক দশক ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ একসঙ্গে বসবাস করছেন। এই সময়টায় তার নিজেদের পরিবারও গড়ে তুলেছেন। ক্যারিয়ারের বড় বড় মুহূর্তগুলোও ভাগাভাগি করেছেন।

সম্প্রতি বেশ কিছু বিয়ের আমন্ত্রণপত্র ছড়ি পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দাবি করা হয়, দুজনে বিয়ে করতে যাচ্ছেন শিগগির।

রোনালদো একাধিকবার বলেছেন, তারা দুজন যখন মনে করবেন উপযুক্ত সময় এসেছে তখনই বিয়ে করবেন।

চারপাশের একের পর এক গুঞ্জনের পরও তারা দুজন প্রায় এক দশকের মতো সময় ধরে একসঙ্গে। ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো এর আগে জানিয়েছিলেন, জর্জিনাকে প্রস্তাব দেওয়ার মুহূর্তটি ছিল একেবারেই সাধারণ। কোনো বিলাসবহুল ভ্রমণ কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, গভীর রাতে হঠাৎ করেই তিনি বিয়ের প্রস্তাব দেন।

রোনালদোর ভাষ্য, সেদিন এক বন্ধুর কাছ থেকে আংটি হাতে পাওয়ার পর আর অপেক্ষা করতে চাননি। সঙ্গে সঙ্গেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। ঠিক সেই সময় তাদের দুই সন্তান ঘরে ঢুকে পড়ে এবং অপ্রত্যাশিতভাবে জীবনের সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে যায়।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) অবশেষে নিজের দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেললেন পর্তুগিজ মহাতারকা। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী ও তার হাতে বিয়ের আংটিসহ একটি ছবিও পোস্ট করেন তিনি।

এসি/আপ্র/১২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই